• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

জাতিসংঘের কাছে ইকোসকের সুপারিশ এলডিসি উত্তরণে বাংলাদেশ প্রস্তুত নয়

Reporter Name / ৩০৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬


আরাফাত দাড়িয়া

আর্থিক খাতের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করা, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা, ব্যবসা সহজীকরণ, জ্বালানি নিরাপত্তা জোরদার, রাজস্ব খাতের সংস্কার এবং দক্ষ মানবসম্পদ উন্নয়ন করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ সরকার কাজ করছে। আর স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের যে পরিকল্পনা রয়েছে বাংলাদেশের তা বাস্তবায়নের লক্ষ্যে আরো কিছু সময়ের প্রয়োজন দেশটির সরকারের। তাই জাতিসংঘের কাছে সময় বৃদ্ধি চেয়ে আবেদন করেছে বাংলাদেশ। তাদের সাথে সংযুক্ত রয়েছে পার্শবর্তী দেশ নেপালও। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানোর আবেদন চূড়ান্ত সিদ্ধান্তের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের কাছে পাঠানোর সুপারিশ করেছে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক)।
গত ২১ জুলাই জাতিসংঘে অনুষ্ঠিত ইকোসকের বৈঠকে সদস্য রাষ্ট্রগুলো সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। এরপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন বিষয়টি নিশ্চিত করেছে। বিষয়টি কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে বিধায় বাংলাদেশ সরকার আগামী জাতিসংঘের অধিবেশনে বিষয়টি গুরুত্ব সহকারে তুলবে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। ২১ জুলাই বৈঠকে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী বাংলাদেশ ও নেপালের পক্ষে এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা তুলে ধরেন। বাংলাদেশ থেকে বলা হয়েছে; মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিত করতে অতিরিক্ত প্রস্তুতিকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইকোসকের সুপারিশের ভিত্তিতে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। এদিকে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৪ নভেম্বরের আগে এ বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। কারণ এলডিসি থেকে উত্তরণের সময়সীমা সেই ২৪ নভেম্বর শেষ হবে। কিন্তু প্রস্তুতিকাল পর্যাপ্ত নয় বলে বাংলাদেশ সরকার এটা পেছাতে চাচ্ছে।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সরকার জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) কাছে এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়িয়ে ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত নির্ধারণের আবেদন জানায়। পরে গত ৬ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের কাছে পাঠানো এক চিঠিতে এ বিষয়ে ব্যক্তিগত সহযোগিতা কামনা করেন।
গত জুনে সিডিপি বাংলাদেশের আবেদনকে সমর্থন জানালেও সময় কত দিন বাড়ানো উচিত, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সুপারিশ করেনি। তবে বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদে উপস্থাপনের পক্ষে মত দেয়। তবে জাতিসংঘ অধিবেশনে যদি বাংলাদেশের পক্ষে কোন দেশ সুপারিশ না করে তাহলে ২৪ নভেম্বরের পর সময় বর্ধিত হবে না বলেও জানা গেছে। এই জন্য কূটনৈতিকভাবে বাংলাদেশ সরকার চেষ্টা চালাচ্ছে।
এরই মধ্যে বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইকোসকের সভাপতি ও নেপালের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লোক বাহাদুর থাপা এবং ইকোসকের সহসভাপতি ও আলজেরিয়ার স্থায়ী প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন। এছাড়া জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর স্থায়ী মিশনের প্রতিনিধি, ঢাকায় কূটনৈতিক মিশন এবং কাঠমান্ডুতে ইকোসকের সভাপতির সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়।
সরকার অবশ্য কেন সময় বর্ধিত করতে চায় এর জন্য ব্যখ্যাও দিয়েছে। কোভিড-১৯ পরবর্তী পরিস্থিতি, বৈশ্বিক অর্থনৈতিক সংকট, রাজনৈতিক পট পরিবর্তন, রোহিঙ্গা সংকটসহ নানা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চ্যালেঞ্জের কারণে এলডিসি উত্তরণের জন্য নির্ধারিত পাঁচ বছরের প্রস্তুতিকাল পরিকল্পনামাফিক কাজে লাগানো সম্ভব হয়নি। তাছাড়া নতুন প্রশাসন একটি নাজুক অর্থনৈতিক পরিস্থিতির দায়িত্ব গ্রহণ করেছে। জিডিপি প্রবৃদ্ধি, বেসরকারি বিনিয়োগ, রপ্তানি এবং রাজস্ব আদায়ে গতি ফিরিয়ে আনতে সময় প্রয়োজন। তাই প্রস্তুতিকাল বাড়ানোর আবেদন উন্নয়ন থেকে পিছিয়ে পড়ার জন্য নয়; বরং টেকসই, সুশৃংখল ও নির্বিঘ্নে উত্তরণ নিশ্চিত করার লক্ষ্যে করা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রস্তুতিকাল বাড়ানো হলে ‘থ্রি আর’ শীর্ষক পাঁচ বছর মেয়াদি কৌশল বাস্তবায়ন করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category