• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
Headline
ইরানে গায়িকা ও তাঁর দলের সদস্যদের বেত্রাঘাত অস্ত্রবাহী স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি রাশিয়ার হুমকি মোকাবিলার ঘোষণা ন্যাটোর শেফ থেকে এনভিডিয়ার শীর্ষ কর্মকর্তা, জেনসেন হুয়াংয়ের মেয়ে নিজ পদে এনভিডিয়ায় ফিরেছেন জেনসেন হুয়াং ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা করবে জাপান, যাত্রীদের খরচ কত বাড়বে ৪ মাসে ৮ হাজার ৬৪৯ টন প্রাণিজ পণ্য রপ্তানি, আয় ৩০৯ কোটি টাকা গ্যাস ও কনডেনসেট বিক্রি করে বিজিএফসিএলের মুনাফা ১৪৮ কোটি টাকা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার চুলে রঙ করার কারণে হেরেছেন শুনে নেইমার বললেন, ‘ওরা ফুটবল বোঝে না’

দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিলো সরকার

Reporter Name / ৬৫ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

প্রভাত রিপোর্ট: দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকার। সোমবার (২৪ আগস্ট) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪১তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, ১৩-১৪ সেপ্টেম্বর সময়ে এক কার্গো প্রতি এমএমবিটিইউ ২৪ দশমিক ৬২৫ মার্কিন ডলারে এবং ২৩-২৪ সেপ্টেম্বর সময়ে এক কার্গো এলএনজি প্রতি এমএমবিটিইউ ২৪ দশমিক ২৫ মার্কিন ডলারে কেনা হবে।
এদিকে এলএনজি সরবরাহ স্বাভাবিক হলেও দেশে গ্যাসের ঘাটতি পুরোপুরি কাটেনি। ২৩ আগস্ট সন্ধ্যা ৬টার হিসাবে দেশে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৩৮২ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে ১ হাজার ৬২৪ মিলিয়ন ঘনফুট এবং এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ হয়েছে ৭৫৮ মিলিয়ন ঘনফুট। ফলে এলএনজি সরবরাহ বাড়লেও চাহিদার তুলনায় মোট গ্যাস সরবরাহ কম থাকায় বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম এবং শিল্প-কারখানা ও বাসাবাড়িতে ভোগান্তি অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category