• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
Headline
সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর বিলুপ্তির পথে ভিটামিনে ভরপুর গ্রামীণ জনপদের রসালো ফল জাম ​ অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ রাণীনগরে ২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার, ১ মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার এবার দক্ষিণ কোরিয়ার ৫ কিলোমিটার দীর্ঘ পতাকা টানিয়েছেন ভক্ত ভ্রাম্যমাণ গ্রন্থাগারে আ.লীগ-সংশ্লিষ্ট বই, সরানো হলো ছাত্রদলের আপত্তিতে সালথায় অস্ত্র জমা দিচ্ছেন এলাকার মানুষ, তবে পরিমাণে খুবই অল্প পলাশবাড়ীতে পানের হাটের দখল নিয়ে দুই পক্ষ, ভাঙচুর ও বিস্ফোরণ হাত–পা বেঁধে নারীকে নির্যাতন, উদ্ধারে আসা একজনের মাথা ফাটালেন স্বামী–শ্বশুর
প্রেস বিজ্ঞপ্তি
Wellcome to our website...

দুই সংস্করণ মিলিয়ে বাংলাদেশের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ পাবেন একটা গাড়ি

Reporter Name / ৩৯ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস: নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি–টুয়েন্টি সিরিজের পর এখন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। এই সিরিজগুলোতে মাঠের একপাশে দেখা গেছে মোটরবাইক। এটি সিরিজে সেরা খেলোয়াড়ের পুরস্কার। পাকিস্তানের বিপক্ষে টি–টুয়েন্টি সিরিজে সেরা খেলোয়াড় হয়ে বাইক পেয়েছিলেন পেসার শরীফুল ইসলাম।
পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে কে এই পুরস্কার পাবেন, তা এখনো ঠিক হয়নি। আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি–টুয়েন্টি সিরিজের জন্য অবশ্য হাতছানি দিচ্ছে আরও বড় পুরস্কার। দুই সংস্করণ মিলিয়ে বাংলাদেশের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের’ জন্য থাকবে একটা গাড়ি।
মঙ্গলবার ( ১২ মে) মিরপুরে এ নিয়ে গাড়ির ব্র্যান্ড চেরির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই অনুষ্ঠানে গাড়ি দেয়ার কথা জানানো হলেও কোন মডেল বা কত টাকা দাম তা খোলাসা করা হয়নি।
অনুষ্ঠানে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল স্মৃতিচারণা করে বলেন, ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথম টেস্ট জিতেছিল বাংলাদেশ। তাঁর ভাই ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল তখন পুরস্কার হিসেবে গাড়ি পেয়েছিলেন।
পুরস্কার হিসেবে গাড়ির সংস্কৃতি ফিরিয়ে আনায় ক্রিকেটাররা রোমাঞ্চিত থাকবেন বলে বিশ্বাস তামিমের, ‘এটা আমার জন্য গর্বের ব্যাপার। এ রকম বড় বড় কোম্পানি যত বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে শুরু হবে, সেটা আমাদের ক্রিকেটের জন্যও ভালো। আমাদের ক্রিকেটারদেরও একটা প্রণোদনা দেয়া কোনো সিরিজে ভালো করার জন্য।’
বাংলাদেশ-অস্ট্রেলিয়া আগামী ৯ জুন প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে। পরের দুটি ওয়ানডে ম্যাচ ১১ ও ১৪ জুন। এরপর তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু হবে ১৭ জুন। এই সিরিজে শেষ দুই ম্যাচ ১৯ ও ২১ জুন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category