• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

দোষী সাব্যস্ত হয়েও লড়াইয়ের ঘোষণা সিটির

Reporter Name / ১০৩ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: ম্যানচেস্টার সিটি তাদের বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগে নিজেদের নাম পরিষ্কার করতে সব ধরনের পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন ক্লাবটির প্রধান নির্বাহী ফেরান সোরিয়ানো। ইউরোপিয়ান ফুটবল ক্লাবসের বোর্ডের বৈঠকে সোমবার তিনি এ কথা বলেন। বিষয়টির নিষ্পত্তি হতে কয়েক বছর লেগে যেতে পারে বলেও জানিয়েছেন তিনি।
প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের ১১৫টি অভিযোগের মধ্যে ১১৪টিতে ম্যানচেস্টার সিটিকে দোষী সাব্যস্ত করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বিষয়টি নিয়ে রয়টার্সকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট প্রক্রিয়ার সঙ্গে পরিচিত একটি সূত্র।
ইএফসি-এর বোর্ড সদস্য সোরিয়ানো অবশ্য সাংবাদিকদের এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। সিটি অভিযোগগুলো ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে এবং রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার কোপেনহেগেনে ইএফসি-এর সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা। ৮৫০ সদস্যের সংগঠনটির প্রায় ৫০০ সদস্য এই সভায় অংশ নেবেন। ম্যানচেস্টার সিটির মামলাটি এই সভার আলোচনায় আর্থিক নিয়ন্ত্রণ, নিয়ম প্রয়োগ এবং বড় ক্লাবগুলোর সঙ্গে ফুটবল নিয়ন্ত্রক সংস্থাগুলোর সম্পর্কের বিষয়টিকেও সামনে আনছে। সভায় ইএফসি‘র চেয়ারম্যান নাসের আল-খেলাইফি বক্তব্য দেবেন। উয়েফা সভাপতি আলেকসান্ডার সেফেরিনও উপস্থিত থাকবেন।
ম্যানচেস্টার সিটির মামলায় এখনও কোনো শাস্তি ঘোষণা করা হয়নি এবং পুরো প্রক্রিয়াও শেষ হয়নি। ফলে আপিলসহ পরবর্তী আইনি প্রক্রিয়ায় বিষয়টির নিষ্পত্তি হতে আরও সময় লাগতে পারে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category