• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে তিন বছর ধরে বর্ষায় চারা রোপণ ও বিতরণ করছেন শাহিন গাজী, এবারও দিলেন ৭ শতাধিক রিয়েলমির নতুন সি-সিরিজ স্মার্টফোন সি১০০এক্সে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা নাজিরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত তৃণমূল নারীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সিড মানি দেওয়া হচ্ছে : মন্ত্রী প্রচলিত শিক্ষাব্যবস্থায় প্রত্যাশিত ফলাফল অর্জন সম্ভব হয়নি : ববি হাজ্জাজ সরকার মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও কাজে দেখি ‘সবার পরে বাংলাদেশ : আনু মুহাম্মদ আমি মাঝেমধ্যেই চলে আসবো, কেউ জানতে পারবেন না: আফরোজা খানম হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলেই মিলবে দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার উগ্রবাদ-সহিংসতা মোকাবিলায় গবেষণা কাজে লাগানোর আহ্বান ইউজিসি চেয়ারম্যানের শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

দ্রাবিড়-শেবাগের ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়া সিরিজ খেলবে ভারত

Reporter Name / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস: বাবার পথ ধরে ভারতীয় দুই কিংবদন্তি ক্রিকেটারের ছেলে যে সম্ভাবনাময় হয়ে উঠছেন সেটি আগেই টের পাওয়া যাচ্ছিল। এবার রাহুল দ্রাবিড় ও বীরেন্দর শেবাগের ছেলে দেশটির অনূর্ধ্ব-১৯ দলে ডাক পেয়েছেন। তাদের নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ও লাল বলের সিরিজ খেলবে ভারত।
অনূর্ধ্ব-১৯ দলের এই সিরিজে ওয়ানডেতে লক্ষ্য রায়চন্দনি অধিনায়ক এবং যশবর্ধন চৌহান সহ-অধিনায়ক, আবার টেস্টে যশবর্ধন অধিনায়ক ও তার সহকারী থাকবেন রায়চন্দনি। অস্ট্রেলিয়া সফরে ভারতীয় যুব দলের ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন শেবাগের ছেলে আর্যবীর শেবাগ ও রাহুল দ্রাবিড়ের ছেলে অনভয় দ্রাবিড়। এর আগে জুলাইতে শ্রীলঙ্কার বিপক্ষে অ-১৯ দলের একটি ওয়ানডে ম্যাচে ৮৭ রানের ইনংস খেলেন অনভয় দ্রাবিড়। দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৮, ২১ ও ২৩ সেপ্টেম্বর এবং চারদিনের (টেস্ট) দুটি ম্যাচ খেলবে ২৭-৩০ সেপ্টেম্বর ও ৫-৮ অক্টোবর। শেষ চারদিনের ম্যাচটি হবে আহমেদাবাদ, বাকি ম্যাচগুলোর ভেন্যু রাজকোট। শ্রীলঙ্কায় দুটি চারদিনের ম্যাচে ৩০৭ রান করেছিলেন রায়চন্দনি। তিনি গলে ২০৭ এবং কলম্বোয় অপরাজিত ১০০ রান করেছিলেন। ইতোমধ্যে উত্তরাখণ্ডের হয়ে চারটি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২২৩ রান করেছেন রায়চন্দনি।
ভারতের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে স্কোয়াড: লক্ষ্য রায়চন্দনি (অধিনায়ক), যশবর্ধন চৌহান (সহ-অধিনায়ক), রজত বাঘেল (উইকেটরক্ষক), আর্যবীর শেবাগ, ভিকে বিনীত, কুশাগরা ওঝা, অর্জুন রাজপুত, মানাল চৌহান, অনভয় দ্রাবিড় (উইকেটরক্ষক), ভি যশবীর, রোহিত যাদব, শভিন উলপতি ভেনকা, মোহিত বিনোদ, চিবুক।
চারদিনের স্কোয়াড: যশবর্ধন চৌহান (অধিনায়ক), লক্ষ্য রায়চন্দনি (সহ-অধিনায়ক), সাগর বির্ক, কুশাগরা ওঝা, মানাল চৌহান, কুশ প্যাটেল, মানব কৃষ্ণ (উইকেটরক্ষক), অভিপ্রয় বিশ্বাস (উইকেটরক্ষক), রোহিত যাদব, ইশান ওম, অয়ন আকরাম, প্রণব রাগবেন্দ্র, প্রিয়াংশু, উলয়ান সিং, প্রণব।


আপনার মতামত লিখুন :
More News Of This Category