• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

নওগাঁয় ১২০ বস্তা সার পাচারের সময় আটক করলেন স্থানীয়রা

Reporter Name / ৭৮ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, নওগাঁ: নওগাঁ থেকে রাজশাহীতে ১২০ বস্তা ডিএপি সার পাচারের সময় দুটি গাড়ি আটক করেছে স্থানীয়রা। পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন সারগুলো জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংরক্ষণের ব্যবস্থা নেয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে জেলার সদর উপজেলার দুবলহাটি-হাপানিয়া আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, নওগাঁ সদরের দুবলহাটি বিসিআইসি ডিলার পয়েন্ট ‘মেসার্স মোল্লা ট্রেডার্স’ এর মালিক ওয়াসেফ আলী মোল্লার গুদাম থেকে দুই নসিমন ভটভটিতে ১২০ বস্তা ডিএপি সার লোড করে রাজশাহীর উদ্দেশে রওনা দেয়। গাড়ি দুটি হাপানিয়া সড়কের মুখে পৌঁছালে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। এসময় চালকদের জিজ্ঞাসাবাদ করা হলে প্রথমে তারা অসংলগ্ন কথা বললেও পরবর্তীতে জনরোষের মুখে স্বীকার করে যে সারগুলো রাজশাহীতে নিয়ে যাওয়া হচ্ছিল।
ঘটনার খবর পেয়ে মেসার্স মোল্লা ট্রেডার্সের ম্যানেজার মামুন ঘটনাস্থলে এলে ক্ষুব্ধ এলাকাবাসীর তোপের মুখে পড়েন। পরবর্তীতে পুলিশ ও প্রশাসন আসছে জানতে পেরে তিনি সুকৌশলে সটকে পড়েন।
স্থানীয়রা আরও জানায়, সটকে পড়ার আগে ম্যানেজার মামুন দাবি করেন, প্রতিষ্ঠানের মালিক ওয়াসেফ আলী মোল্লার নির্দেশে তিনি সারের মেমো কেটে গাড়ি দুটি ছেড়ে দিয়েছিলেন। তবে সার কার কাছে বিক্রি করা হয়েছিল বা গন্তব্য কোথায় ছিল, সে বিষয়ে তিনি কিছু জানেন না।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুল আমিন বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে কৃষি কর্মকর্তা ও পুলিশ সঙ্গে নিয়ে রাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে ১২০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে। ডিলার বা তার প্রতিনিধি উপস্থিত না থাকায় আইনগত প্রক্রিয়ায় সারগুলো দুবলহাটি ইউনিয়ন পরিষদ কার্যালয় হেফাজতে রাখা হয়েছে। তিনি বলেন, জব্দকৃত সারগুলো উপজেলা কৃষি কর্মকর্তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে দুবলহাটি ইউনিয়নের প্রকৃত কৃষকদের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে এবং বিক্রয়ের অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category