• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপে, সতর্ক করেছিলেন ফিজিও

Reporter Name / ১১৩ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: নাইকির সঙ্গে দুই দশকের সম্পর্কের ইতি টেনে সুইস ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অন-এর সঙ্গে চুক্তি করেছিলেন কিলিয়ান এমবাপে। তারপরই স্প্যানিশ ফিজিওথেরাপিস্ট অ্যাঞ্জেল ভিলানুয়েভা তাকে গুরুতর চোটের ঝুঁকির ব্যাপারে সতর্ক করেন। এক সপ্তাহ পর সত্যিই চোটে পড়লেন ফ্রান্সের অধিনায়ক।
শুক্রবার তুরস্কের বিপক্ষে ১-০ গোলের জয়ে এমবাপেই পার্থক্য গড়ে দেন। একমাত্র গোল করেই তিনি মাটিতে শুয়ে পড়েন। এই ম্যাচে প্রথমবার নতুন বুট পায়ে দিয়ে খেলতে নেমেছিলেন তিনি। যন্ত্রণাকাতর এমবাপে প্রাথমিক চিকিৎসা নিয়ে আরও কয়েক মিনিট খেলার পর জানিয়ে দেন, তিনি আর খেলতে পারছেন না। রিয়াল জানিয়েছে বাম হাঁটুতে চোট পেয়েছেন তিনি।
এই চোটের পর অনেকেই নতুন বুটের সঙ্গে যোগসূত্র খুঁজে পেয়েছেন। কারণ ফ্রান্স-তুরস্ক ম্যাচের আটদিন আগে ভিলানুয়েভা সতর্ক করেছিলেন। এক্স-এ এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘জুতোর যে কোনও বদলে (জুতোর সোল, স্টাড, কুশনিং বা ওজন) পায়ের ভারসাম্যে তারতম্য হয় এবং পা, গোড়ালি, হাঁটু এবং পেশিতে চাপ পড়তে পারে। ফলে চোটের সম্ভাবনা বেড়ে যায়। এই বিষয়টার দিকে খেয়াল রাখতে হবে।’
এমবাপে মাঠ ছাড়ার পর ফরাসি ফেডারেশন টিএফএফ প্রাথমিক পরীক্ষার কথা জানিয়ে লেখে, ‘জয়সূচক গোল করার পর কিলিয়ান এমবাপে তার হাঁটুতে চোট পান। তিনি টেন্ডনের ইনজুরিতে পড়েছেন। চিকিৎসার জন্য মাদ্রিদে ফিরে যাবেন তিনি।’ ফ্রান্সের কোচ জিনেদিন জিদানও আশাবাদী ছিলেন না, ‘দুর্ভাগ্যবশত, ইনজুরির অবস্থা ভালো মনে হচ্ছে না।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category