• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
Headline
সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর বিলুপ্তির পথে ভিটামিনে ভরপুর গ্রামীণ জনপদের রসালো ফল জাম ​ অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ রাণীনগরে ২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার, ১ মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার এবার দক্ষিণ কোরিয়ার ৫ কিলোমিটার দীর্ঘ পতাকা টানিয়েছেন ভক্ত ভ্রাম্যমাণ গ্রন্থাগারে আ.লীগ-সংশ্লিষ্ট বই, সরানো হলো ছাত্রদলের আপত্তিতে সালথায় অস্ত্র জমা দিচ্ছেন এলাকার মানুষ, তবে পরিমাণে খুবই অল্প পলাশবাড়ীতে পানের হাটের দখল নিয়ে দুই পক্ষ, ভাঙচুর ও বিস্ফোরণ হাত–পা বেঁধে নারীকে নির্যাতন, উদ্ধারে আসা একজনের মাথা ফাটালেন স্বামী–শ্বশুর
প্রেস বিজ্ঞপ্তি
Wellcome to our website...

নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ, ঘরমুখো মানুষের ভোগান্তি

Reporter Name / ৩২ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

প্রভাত সংবাদদাতা, সাভার : নবীনগর চন্দ্রা সড়কের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে এনার্জিপেক নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে। এতে ঈদে ঘরমুখে মানুষ ভোগান্তিতে পড়েছে। সোমবার (২৫ মে) বেলা ১১টার দিকে এক ঘণ্টা নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় ওই পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখেন।
আন্দোলনরত শ্রমিকরা জানান, গত এপ্রিল মাসের বেতন বকেয়া রেখেছে কারখানা কর্তৃপক্ষ। কয়েক দফায় বেতন পরিশোধের আশ্বাস দিলেও কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। পরে আজকে বেতন পরিশোধের দাবিতে ওই পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে। এসময় আন্দোলনরত শ্রমিকরা অবিলম্বে বকেয়া বেতন পরিশোদের দাবি জানায়। পরে শিল্প পুলিশের আশ্বাসের আন্দোলনকারীরা দুপুর ১২টার দিকে সড়ক অবরোধ ছেড়ে দেয়।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, এপ্রিল মাসের বকেয়া বেতনের দাবিতে ওই পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছিল। পরে তাদের বেতন পরিশোদের জন্য কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। তখন শ্রমিকরা সড়ক অবরোধ ছেড়ে দেন এবং যান চলাচল স্বাভাবিক হচ্ছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category