• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
Headline
বিমানবন্দরে গিয়ে নারী জানতে পারেন, তাঁর ভিসায় আরেকজন ইতালি চলে গেছেন আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমান মন্ত্রী শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, সঠিক ব্যবহার শেখাতে হবে: ববি হাজ্জাজ মধ্যস্থতায় মামলা ৬২% কমেছে, এক বছরে বিচার বিভাগে আশার আলো দেখা যাবে : আইনমন্ত্রী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের কাজে অসন্তুষ্ট হলে মন্ত্রিসভায় নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা সরকারি ও বেসরকারি মাধ্যমের হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা যে কারনে ভাইরাল বিটিএস তারকা জিমিন

নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আল আমিন খান ও সম্পাদক নজির আহমেদ খান

Reporter Name / ২১৭ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

মো. বাবুল শেখ, পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন -২০২৬ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে “সভাপতি পদে মো: আল আমিন খান এবং সাধারণ সম্পাদক পদে মো: নজির আহমেদ খান” নির্বাচিত হয়েছেন।
শনিবার (৯ মে) সকাল ৮ টা থেকে শুরু হওয়া এই নির্বাচনে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহন চলে । বাজারের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সমিতির মোট ২৫৬ জন ভোটারের মধ্যে ২৫০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কাস্টিং ভোটের হার প্রায় ৯৮ শতাংশ, যা এই নির্বাচনের প্রতি ব্যবসায়ীদের ব্যাপক আগ্রহের প্রতিফলন ঘটিয়েছে।
ফলাফল ঘোষণার পর বিজয়ী সভাপতি মো: আল আমিন খান ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই জয় পুরো ব্যবসায়ী সমাজের জয়। আমরা ব্যবসায়ীদের অধিকার রক্ষা এবং বাজারের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।”
সাধারণ সম্পাদক মো: নজির আহমেদ খান তার প্রতিক্রিয়ায় জানান, “শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করায় আমরা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। বাজারের শৃঙ্খলা রক্ষা ও ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে আমাদের প্যানেল সর্বদা পাশে থাকবে।”অন্য পদ গুলোর মধ্যে কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো: মোস্তাফিজুর রহমান ও মো: ইস্রাফিল হাওলাদার নির্বাচিত হয়েছেন
নির্বাচন চলাকালীন এবং ফলাফল ঘোষণার পর সদর বাজার এলাকায় এক আনন্দঘন পরিবেশ বিরাজ করে। স্থানীয় সচেতন মহল এবং ব্যবসায়ীরা নবনির্বাচিত এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন যে, নতুন কমিটির নেতৃত্বে নাজিরপুর সদর বাজারের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধান হবে বলে জানান।
উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান তার বক্তব্যে নবনির্বাচিত কমিটির কাছে বাজের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন । এর মধ্যে অন্যতম মাদক, বাজারের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের ব‍্যবসা চলছে এ ব‍্যাপারে বাজার ব‍্যবসায়ী সমিতির সভাপতি ও সম্পাদক কার্যকারী পদক্ষেপ নিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category