• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
Headline
ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, কোনো প্রতিনিধিও যাবেন না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায় পাথরঘাটায় ট্রলার থেকে সাগরে পড়ে নিখোঁজ জেলে জীবিত উদ্ধার মেজর লিগ সকারের ম্যাচে মেসি–লেভানডফস্কির উত্তাপ সিপিএলে নেমেই মিরাজের অভিষেকটা হলো স্বপ্নের মতো ইউএস ওপেনে ইয়েলেনা রিবাকিনার দরজায় কড়া নাড়ছে ইতিহাস ঘরোয়া ক্রিকেটে ব্যস্ততায় এখনই হচ্ছে না এইচপির ক্যাম্প অস্ট্রেলিয়া-ভারত সফরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা ব্রাজিলের নাপোলিকে হারাল আর্সেনাল, ম্যাক-অ্যালিস্টার জেতালেন লিভারপুলকে ‘ডিগার রকওয়েল’ হিসেবে আত্মপ্রকাশ করছেন হলিউড তারকা টম ক্রুজ

নাপোলিকে হারাল আর্সেনাল, ম্যাক-অ্যালিস্টার জেতালেন লিভারপুলকে

Reporter Name / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: নাপোলির বিপক্ষে ১-০ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরু করল গতবারের রানার্সআপ আর্সেনাল। ফিনিশিং দুর্বলতায় ভোগার পর তাদের একমাত্র গোলটি করেছেন মার্টিন ওডেগার্ড। একইদিন অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে ১৭ মিনিটে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে দু’বার বল জালে জড়ায় লিভারপুল। অলরেডরা ২-১ গোলে দিয়েগো সিমিওনের দলকে হারিয়েছে।
ইতালিয়ান প্রতিপক্ষের মাঠে বল দখলে বেশিরভাগ সময় দাপট দেখিয়েছে আর্সেনাল। তবে তাদের বেশিরভাগ আক্রমণ পরিণতি পাচ্ছিল না। ২৬ শটের ৮টি লক্ষ্যে রাখতে পারলেও বল জালে জড়ায় স্রেফ একবার। বিপরীতে নাপোলি ৫ শটের তিনটি লক্ষ্যে রাখতে পারে। ম্যাচের জয়নির্ধারণী গোলটি পেতে ৭৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে গানারদের।
এর আগে বুকায়ো সাকার বাইসাইকেল কিক, মিকেল মেরিনোর জোরালো হেড ঠেকান নাপোলির গোলরক্ষক অ্যালেক্স মেরেত। আর সাকার ১০ গজ দূরত্ব থেকে আরেকটি শট ক্রসবারের ওপর দিয়ে যায়। ফিনিশিং দুর্বলতায় গোল পাওয়া হচ্ছিল না ইংলিশ চ্যাম্পিয়নদের। ৭৫ মিনিটে ক্রিস্টোস জলিসের কাটব্যাক পেয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে ওডেগার্ড ডেডলক ভাঙেন। এরপর ননি মাদুয়েকে এবং জলিস সুযোগ পেয়েও গোলরক্ষকের হাতে মেরেছেন। আর নাপোলিকে সমতায় ফেরানোর সুযোগ পেলেও সতীর্থকে বল বাড়িয়ে তা হাতছাড়া করেছেন কেভিন ডি ব্রুইনা।
অ্যানফিল্ডে ম্যাচের ১৭ মিনিটে স্বাগতিক লিভারপুলকে স্তব্ধ করেন অ্যাতলেটিকোর ডিফেন্ডার মার্কোস লরেন্তে। ক্লাব ছাড়তে চাওয়া নিয়ে মানসিক পীড়ায় ভোগা হুলিয়ান আলভারেজ তাকে থ্রু বল বাড়িয়েছিলেন। সেটি ধরে ডি-বক্সে ঢুকেই বাঁ পায়ের জোরালো শটে ঠিকানা খুঁজে নেন লরেন্তে। স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ের পর সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলা এই ডিফেন্ডার চ্যাম্পিয়ন্স লিগে ১০ গোলের পাঁচটিই লিভারপুলের বিপক্ষে করলেন। সবকটিই আবার অ্যানফিল্ডে।
এর আগে অবশ্য লিভারপুল শুরুতেই সুযোগ পেয়েছিল। ডি-বক্সে বল পেয়ে আলেকজান্ডার ইসাক বাইরে শট নিয়েছেন। এরপর আলভারেজের শট ঠেকান লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকার। ৪০ মিনিটে ব্র্যাডলি বারকোলার শট ঠেকিয়ে দেওয়ার পর রোনাল্দ আরাউহোর ব্যাক-হিল ফ্লিক পেয়ে সোবোজলাই বল জালে জড়ান। বিরতির পর নেমেই লিভারপুলের লিড নেওয়ার সুযোগ হারান বারকোলা।
চ্যাম্পিয়ন্স লিগে নামার আগে লিভারপুলের কাছ থেকে নতুন প্রস্তাব না পাওয়া হতাশা প্রকাশ করেছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার। ৫০ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া শটে তিনিই অলরেডদের জয়সূচক গোলটি করেছেন। শেষদিকে ইয়েরেমি ফ্রিমপংয়ের গোল বাতিল হয় অফসাইডে। তবে ২-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category