• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

নারী হকি দল চীনের বিপক্ষে হারল ১৩-০ গোলে

Reporter Name / ১৪৯ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস : ‎এশিয়ান গেমসের হকিতে ছেলেরা তাদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে হেরেছে ৫-০ গোলে । রবিবার (২০ সেপ্টেম্বর) একই প্রতিযোগিতায় বাংলাদেশ নারী হকি দল চীনের বিপক্ষে হারল ১৩-০ গোলে। ‘পুল এ’-তে থাকা বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ সোমবার মালয়েশিয়ার বিপক্ষে।
জাপানের ‎কাওয়াসাকি জুকো স্টেডিয়ামের ম্যাচটি দিয়েই এশিয়ান গেমসে প্রথমবার নেমেছে বাংলাদেশ নারী হকি দল। আর শুরুটাই হলো খুবই বাজেভাবে। চীনের মতো শক্তিশালী প্রতিপক্ষের সামনে রীতিমতো চূর্ণবিচূর্ণই হয়েছে রক্ষণভাগ। প্রতি কোয়ার্টারেই গোল উৎসব করেছে চীন।
‎ম্যাচ শুরুর চার মিনিট থেকে ৫৭ মিনিট পর্যন্ত যেন গোল গুনেই পার করেছে বাংলাদেশ। চীনের হয়ে হ্যাটট্রিক করেন ঝোং জিয়াছি (৪, ১৩ ও ২৯ মিনিটে)। এ ছাড়া চেন ইয়াং (১২ ও ১৮ মিনিট), জোউ মেইরং (৩৮ ও ৫১ মিনিট) এবং চেন ই (৪১ ও ৫৭ মিনিট) করে দুটি করে গোল। একটি করে লি হং (১৩ মিনিট), ঝাং ইিং (২৭ মিনিট), মা নিং (৩২ মিনিট) এবং ইয়াং লিউ (৩৬ মিনিট)। ‎‎অন্যদিকে বাংলাদেশ সান্ত্বনাসূচক গোলটাও পায়নি। উল্টো ম্যাচের ৬০ মিনিটে হলুদ কার্ড দেখেন কণা আক্তার।
‎১২ দলের ইভেন্টে দুই পুল থেকে দুটি করে দল উঠবে সেমিফাইনালে। ফাইনাল হবে ২ অক্টোবর। সেমিফাইনালে উঠতে না পারা দলগুলো স্থান নির্ধারণী ম্যাচে অংশ নেবে।
এবারের এশিয়ান গেমস নারী হকিতে পদকের লড়াইয়ের সঙ্গে আছে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের টিকিটের সমীকরণ। সোনাজয়ী দল সরাসরি অলিম্পিকের মূল পর্বে খেলার সুযোগ পাবে। আর দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে থাকা দলগুলো খেলবে ২০২৮ এফআইএইচ অলিম্পিক বাছাই টুর্নামেন্টে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category