• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
Headline
দীপাবলিতে অযোধ্যায় আলোর উৎসব কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার কিশোর শ্রমবাজারে মানসম্মত কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি গড়ে তোলার আহ্বান বিশেষজ্ঞদের বিমানকে দুর্নীতিমুক্ত ও লাভজনক করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে, এলজিইডি প্রকৌশলীদের প্রতিমন্ত্রী ডিজিটাল অবকাঠামো নির্মাণের শুরু থেকেই সাইবার নিরাপত্তায় গুরুত্ব দিতে হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফ ডিসেম্বরে শেখ হাসিনা আসছেন, এটা রাজনৈতিক প্রোপাগান্ডা: ইশরাক ফতুল্লায় মাদ্রাসায় আগুন: শিক্ষার্থীদের চিকিৎসা ফ্রি, ২ মেডিকেল বোর্ড স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট দিয়েছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী

নাহিদাকে অভিনন্দন জানালেন নিগার

Reporter Name / ১৩৪ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

প্রভাত স্পোর্টস: বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি নেতৃত্বে পরিবর্তন এসেছে। নিগার সুলতানা জ্যোতির জায়গায় এই সংস্করণে নতুন অধিনায়ক হয়েছেন বাহাতি স্পিনার নাহিদা আক্তার। তার সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সোবহানা মোস্তারি। রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
নতুন দায়িত্ব পাওয়ায় নাহিদাকে তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন নিগার। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সতীর্থের নেতৃত্বগুণের ওপর আস্থা প্রকাশ করেছেন তিনি।
অভিনন্দন জানিয়ে নিগার লিখেছেন, ‘টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদাকে আন্তরিক অভিনন্দন। নতুন এই দায়িত্বে তার জন্য রইল অনেক শুভকামনা। বিশ্বাস করি, সে নিজের সামর্থ্য ও নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দলে আমাদের ভূমিকার পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের লাল-সবুজ পতাকার প্রতি আবেগ একই আছে, আমাদের লক্ষ্যও একই- বাংলাদেশ ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।’
২০২২ সাল থেকে টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে আসছিলেন নিগার। তবে ২০২৬ সালের এশিয়ান গেমস চলাকালে নেতৃত্ব থেকে সরে দাড়ানোর সিদ্ধান্ত জানান তিনি। ব্যাটিংয়ে আরও মনোযোগ দিতেই অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন এই উইকেটকিপার-ব্যাটার। নতুন অধিনায়কের পাশে থাকার প্রত্যয় জানিয়ে নিগার লিখেছেন, ‘একজন সতীর্থ হিসেবে নাহিদার পাশে আছি, থাকব। দলের সাফল্যের জন্য আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব, তা করতে আমি সবসময় প্রস্তুত। আমরা একসঙ্গে অনেকটা পথ পাড়ি দিয়েছি। সামনে বাংলাদেশের জার্সিতে একসঙ্গে আরও অনেক সাফল্যের গল্প লিখতে চাই। নতুন দায়িত্বের জন্য আবারও অনেক অনেক শুভকামনা।’
২০১৫ সালে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক নাহিদার। বাঁহাতি এই স্পিনার এখন পর্যন্ত ১১৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলে নিয়েছেন ১৩২ উইকেট। নিগারের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করলেও ২৫ বছর বয়সী নাহিদা এর আগে কখনও বাংলাদেশ দলকে নেতৃত্ব দেননি।
অন্যদিকে নতুন সহ-অধিনায়ক সোবহানা সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক সেঞ্চুরি করেছেন। এবার জাতীয় দলের নেতৃত্ব কাঠামোয় নতুন দায়িত্ব নিয়ে সামনে এগোবেন তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category