• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
Headline
অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, দক্ষতা ও গবেষণা সহযোগিতা বাড়াতে গুরুত্বারোপ গ্রিসের সাইক্লাডেস দ্বীপপুঞ্জের সিফনোস এখন ভ্রমণপ্রেমীদের কাছে নতুন আকর্ষণ চলতি অর্থবছরেই সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন, লাগবে ছয় হাজার কোটি টাকা: প্রতিমন্ত্রী শিকলবিহীন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই শিকল ভেঙেছি: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্ন পূরণ হলো শিক্ষার্থী অনুশ্রী রায়ের ঢাকায় প্রাইভেট প্র্যাকটিস করার সময় চিকিৎসককে হাতেনাতে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তনু হত্যা মামলায় হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ তিনদিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানি মন্ত্রী মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর দেশজুড়ে কেনাকাটায় সেরা অফার, ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল

‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

Reporter Name / ১৪২ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬
ছবি সংগৃহীত

প্রভাত সংবাদদাতা, রংপুর: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের উন্নয়নের ক্ষেত্রে চীন সমর্থন দিচ্ছে। আমাদের রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট ও ইউনিভার্সিটি করতে তারা আমাদের সমর্থন দিচ্ছে। সেজন্যই আজকে চীনের রাষ্ট্রদূতকে আমি দাওয়াত করে নিয়ে এসেছি। আমাদের ঠাকুরগাঁওয়ের এলাকার জন্য ওনাকে দিয়ে আমরা কিছু কাজ করতে চাই। আমরা শিল্প, কলকারখানা তৈরি করতে চাই। সেই শিল্প কলকারখানা তৈরি করতে তিনি আমাদের সাহায্য করবেন। চীনা প্রতিনিধি কথা দিয়েছেন, আগামী দুই-এক বছরের মধ্যেই এখানে চীনা প্রতিনিধিদেরকে পাঠাবেন এবং এই অঞ্চলে শিল্প কলকারখানা তৈরি করার উদ্যোগ গ্রহণ করবেন।
শুক্রবার (১২ জুন) সকালে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, চীনের রাষ্ট্রদূতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। নিজেও দুইবার চীন সফর করেছি। কিন্তু চীন প্রতিদিনই বদলায়, প্রতিদিনই তারা উন্নত হয়। উন্নত থেকে উন্নতর হচ্ছে। আজকে সারা পৃথিবীতে চীন একটা শক্তিশালী দেশে পরিণত হয়েছে।
শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সব সময় মনে রাখবেন, কোনো জাতি কখনো এমনি-এমনি উন্নত হতে পারে না। আজকের চীন যে উন্নত হয়েছে, তার নিজের চেষ্টায় উন্নত হয়েছে। তারা ছেলে-মেয়েদের লেখাপড়া শিখিয়ে এবং আরও বেশি কাজ করিয়ে উন্নত হয়েছে। আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন তিনি শিশুদের সঙ্গে কাজ করতে চান। বাচ্চাদেরকে আরও বেশি লেখাপড়া শেখাতে চান এবং আরও বেশি উন্নত করাতে চান। এইজন্য তিনি কতগুলো কাজ হাতে নিয়েছেন। তিনি বলেছেন সব বাচ্চাদেরকে ইউনিফর্ম দেবেন এবং বাচ্চারা যেন প্রতিযোগিতা করে টিকে থাকতে পারে সেটাও তিনি করবেন। খেলাধুলা কালচার সব তিনি করবেন।
শিক্ষকদের উদ্দেশে এলজিআরডিমন্ত্রী বলেন, আপনারা আপনাদের স্কুলের বাচ্চাদেরকে সেভাবে তৈরি করবেন যেন তারা বড় হয়ে দেশের জন্য কাজ করতে পারে।
অনুষ্ঠানে জেলার প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ.ই.মি. ইয়াও ওয়েন ছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category