• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

নিজের বাহুতে স্পেন কোচ-এর ট্যাটু করিয়ে প্রতিশ্রুতি রাখলেন কুকুরেয়া

Reporter Name / ১৩৯ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

প্রভাত স্পোর্টস: ১৬ বছর পর জার্সিতে দ্বিতীয় তারকা যোগ করতে পেরেছে স্পেন। সেই উচ্ছ্বাস যেমন এখনো চলছে, তেমনি শুরু হয়েছে প্রতিশ্রুতি রাখার পালাও। বিশ্বকাপ জিততে পারলে বিশেষ কিছু করবেন বলে আগেই জানিয়েছিলেন ফেরান তোরেস, পেদ্রি, গাভি ও লামিনে ইয়ামাল। তবে এখন পর্যন্ত কথা রেখেছেন শুধু মার্ক কুকুরেয়া। প্রতিশ্রুতি অনুযায়ী কুকুরেয়া নিজের বাহুতে স্পেন কোচ দে লা ফুয়েন্তের ট্যাটু করিয়েছেন।
কুকুরেয়া আগেই জানিয়েছিলেন, ট্যাটুটি আকারে ছোট হবে। তবে সেটি এমনভাবে করা হবে, যাতে সহজেই নজরে পড়ে। জাতীয় দলের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতে এটি নিশ্চিতভাবে তাঁর জীবনের সবচেয়ে বিশেষ স্মারকগুলোর একটি। কুকুয়েরার ট্যাটুটি করেছেন ট্যাটু আর্টিস্ট গাঙ্গা, যিনি এই পেশায় অন্যতম সেরা। তাঁর গ্রাহকদের মধ্যে আছেন লেব্রন জেমস, কার্লোস আলকারাজ ও জর্জিনা রদ্রিগেজরা।
কুকুরেয়া সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন ট্যাটুর একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে ক্যাপশনে লিখেছেন, ‘প্রতিশ্রুতি রেখেছি।’ ট্যাটুটি বিশ্বকাপের ট্রফি হাতে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের। কুকুরেয়ার ইনস্টাগ্রাম পোস্টে স্পেন সতীর্থ মিকেল মেরিনো মন্তব্য করেন,‘ঐতিহাসিক।’ আর স্পেনের টেনিস তারকা কার্লোস আলকারাজ লিখেছেন, ‘দারুণ!’
এর আগে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে হারানোর পর সংবাদ সম্মেলনে কুকুরেয়ার প্রতিশ্রুতির বিষয়ে দে লা ফুয়েন্তের কাছে জানতে চাওয়া হলে তিনি হাস্যরসের সঙ্গে বলেছিলেন, কুকুরেয়া ঠিক সিদ্ধান্ত নিয়েছেন কি না, তা নিয়ে তাঁর সন্দেহ ছিল। তবে স্পেন কোচ জানতেন, প্রতিশ্রুতি দিলে কুকুরেয়া তা রাখবেনই।
দে লা ফুয়েন্তে বলেন, ‘ওরা ভুল করেছে। তবে ওরা খুবই দায়িত্বশীল মানুষ, তাই কথা রাখবেই। আমি ওদের জিজ্ঞেসও করেছিলাম, “তোমরা ভুল করছ না তো?” ওরা করেছে, কিন্তু শেষ পর্যন্ত এটা উপভোগই করবে।’
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেওয়ার পর এখন প্রাপ্য ছুটিটা উপভোগ করছেন কুকুরেয়া। ছুটি শেষে তিনি যোগ দেবেন রিয়াল মাদ্রিদে। নতুন মৌসুমের প্রস্তুতি নিতে শিগগিরই দলের প্রাক্‌-মৌসুম অনুশীলনে অংশ নেবেন এই কাতালান ফুটবলার।
বিশ্বকাপের আগেই সাবেক চেলসি এই ডিফেন্ডার দুর্দান্ত একটি প্রিমিয়ার লিগ মৌসুম কাটিয়েছেন। রক্ষণে ‘ব্লুজ’দের অন্যতম ভরসা ছিলেন। একই সঙ্গে বাঁ প্রান্ত দিয়ে আক্রমণেও হয়ে উঠেছিলেন ভয়ংকর কার্যকর, মৌসুমজুড়ে সতীর্থদের দিয়ে করিয়েছেন পাঁচটি গোল। তবে বিশ্বকাপে তাঁর অসাধারণ পারফরম্যান্স ও সাফল্য সবকিছুকে ছাড়িয়ে গেছে। সেটিই মূলত নতুন কোচ জোসে মরিনিওর অধীনে রিয়াল মাদ্রিদে তাঁর দলবদল সম্পন্ন করার সিদ্ধান্ত নিতে বড় ভূমিকা রেখেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category