• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

নির্ধারিত সময়ে ম্যাচ সমতায় না ফিরলে নেইমারকে মাঠে নামাতেন কোচ

Reporter Name / ১২৮ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস: জাপানের বিপক্ষে ব্রাজিল যখন গোলের জন্য সংগ্রাম করছিল, তখন অনেক ভক্ত–সমর্থকের চোখ ছিল বেঞ্চের দিকে। অপেক্ষা, কখন মাঠে নামবেন নেইমার? তবে শেষ মুহূর্তের গোলে জেতা ম্যাচে আর মাঠে নামা হয়নি নেইমারের।
ম্যাচ শেষে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নির্ধারিত সময়ে ম্যাচ সমতায় না ফিরলে তিনি নেইমারকে মাঠে নামাতেন। ২৯ মিনিটে জাপান এগিয়ে যাওয়ার পর ৫৬ মিনিটে সমতা ফিরিয়েছিলেন কাসেমিরো।
তখন ১–১ সমতা চলে আসায় অতিরিক্ত সময়ের কথা ভেবে নেইমারকে বেঞ্চে রেখে দেওয়া হয় বলে জানান আনচেলত্তি। তবে শেষ পর্যন্ত ম্যাচে তা প্রয়োজন হয়নি। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি গোল করে ব্রাজিলকে ২–১ গোলে জয় এনে দেন।
ম্যাচ শেষে ‘কাজ’ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেছেন, ‘অতিরিক্ত সময়ে নেইমারকে নামানোর পরিকল্পনা ছিল। ওর সঙ্গে এ নিয়ে কথাও হয়েছিল। আমরা সমতায় ফিরতে না পারলে ৬০ বা ৬৫ মিনিটের দিকে ওকে মাঠে নামানো হতো। কিন্তু গোল শোধ করার পর দলের কৌশলে পরিবর্তন আনতে চাইনি। কারণ, তখন ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিল।’
প্রথমার্ধে পিছিয়ে থাকার পর দ্বিতীয় দলের কৌশল এবং খেলোয়াড়ে পরিবর্তন আনেন আনচেলত্তি। যা শেষ পর্যন্ত কাজেও লেগেছে। দলের শক্তিমত্তার প্রশংসা করে এই ইতালিয়ান কোচ বলেন, ‘আমাদের দলে অনেক বিকল্প আছে। বেঞ্চে যেমন, মাঠেও তেমনি। খেলোয়াড়েরা ব্যক্তিগতভাবে ভালো খেলছে, আবার দল হিসেবেও দারুণ সমন্বয় দেখাচ্ছে।’
কষ্টার্জিত এই জয়কে বেশ গুরুত্ব দিয়েই দেখছেন ব্রাজিল কোচ, ‘ম্যাচটি ছিল খুবই কঠিন। জাপানকে হারানো সহজ নয়। তারা গোছানো দল, খেলেও তীব্র গতিতে। এমন একটি ম্যাচ জেতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
এদিকে গুরুত্বপূর্ণ এই ম্যাচে চোটে পড়েছেন কাসেমিরো ও লুকাস পাকেতা। আনচেলত্তি জানান, এ দুজনের শারীরিক অবস্থা সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য নেই। এ জন্য অন্তত আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category