• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
Headline
আঙ্গুর চাষে নতুন স্বপ্ন দেখছেন দশমিনার কৃষি উদ্যোক্তা আকরাম দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ডিএমপি: কমিশনার জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সহযোগিতার আশ্বাস চায়না এক্সিম ব্যাংক প্রেসিডেন্টের নতুন আইফোন কেনার সময় আসল-নকল চেনার মূল উপায় কোন পদ্ধতিতে ডিম খাওয়া ভালো? বেড়াতে যাওয়ার পরিকল্পনা: ভারতের ছত্তীসগঢ়ের মৈনপাট হতে পারে দারুণ পছন্দ পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজন পরিকল্পনা সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী

নিষিদ্ধ হওয়ার পর মুখ খুললেন রণবীর সিং

Reporter Name / ৯০ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

প্রভাত বিনোদন: ‘ডন ৩’ সিনেমা থেকে হঠাৎ সরে দাঁড়ানোর কারণে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই) কর্তৃক অসহযোগিতার নির্দেশ জারির পর অবশেষে নীরবতা ভেঙেছেন বলিউড অভিনেতা রণবীর সিং। সোমবার ফেডারেশনের পক্ষ থেকে তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়ার পর অভিনেতার আনুষ্ঠানিক মুখপাত্রের মাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। যেখানে নির্মাতা ফারহান আখতারের সঙ্গে বাড়তে থাকা দূরত্ব এবং ফেডারেশনের অভিযোগের বিষয়ে অভিনেতার অবস্থান পরিষ্কার করা হয়েছে।
এর আগে, সোমবার এক সংবাদ সম্মেলনে এফডব্লিউআইসিই দাবি করে, ফারহান আখতারের লিখিত অভিযোগের ভিত্তিতে রণবীরকে তিনবার নোটিশ পাঠানো হলেও তিনি কোনো সাড়া দেননি। শুটিং শুরুর মাত্র তিন সপ্তাহ আগে প্রজেক্টটি ছেড়ে দেওয়ায় দৈনিক মজুরির হাজার হাজার চলচ্চিত্রকর্মীর জীবিকা সংকটে পড়েছে উল্লেখ করে রণবীরের ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়। ফেডারেশনের এই কঠোর পদক্ষেপের পরই অভিনেতার মুখপাত্র পাল্টা বিবৃতি দেন।
বিবৃতিতে বলা হয়েছে, চলচ্চিত্র অঙ্গন এবং ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত প্রত্যেকের প্রতি রণবীর সিংয়ের সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। ‘ডন ৩’ নিয়ে সাম্প্রতিক যেসব জটিলতা তৈরি হয়েছে, সে বিষয়ে তিনি সচেতনভাবেই নীরব থাকার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ তিনি বিশ্বাস করেন, যেকোনো পেশাদার আলোচনা এবং ব্যক্তিগত সম্পর্ক সব সময় মর্যাদা, পরিপক্বতা ও পারস্পরিক শ্রদ্ধার সঙ্গেই সামলানো উচিত। রণবীর কখনো এসব জল্পনা-কল্পনা বা পাবলিক ন্যারেটিভের জবাব দেওয়া প্রয়োজন মনে করেননি। তার পুরো মনোযোগ এখন নিজের কাজ এবং আগামী দিনের প্রতিশ্রুতির ওপর। ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে যুক্ত সবার জন্য তার মনে গভীর শ্রদ্ধা ও শুভকামনা রয়েছে এবং তিনি আন্তরিকভাবে ‘ডন ৩’-এর সাফল্য কামনা করেন। এমন পরিস্থিতিতে সংযম ও শালীনতা বজায় রাখাই তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং ভবিষ্যতেও তিনি এই অবস্থানেই অটল থাকবেন।
রণবীরের এই মার্জিত বিবৃতির আগে অবশ্য ফেডারেশনের সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে বেশ ক্ষোভ প্রকাশ করা হয়েছিল। এফডব্লিউআইসিই-এর প্রধান উপদেষ্টা অশোক পণ্ডিত জানান, গত ১১ এপ্রিল ফারহান আখতার লিখিত অভিযোগ করার পর স্বাভাবিক নিয়মে রণবীরকে তার বক্তব্য জানানোর জন্য প্রতি ১০-১৫ দিন পর পর স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু অভিনেতার দল থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি, বরং ফেডারেশনের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। অন্যদিকে ফেডারেশনের সভাপতি বি. এন. তিওয়ারি সাফ জানিয়ে দেন, কোনো সুপারস্টারই ইন্ডাস্ট্রির নিয়মের ঊর্ধ্বে নন এবং এই জটিলতার সমাধান না হওয়া পর্যন্ত ফেডারেশনের কোনো কর্মী রণবীরের সঙ্গে কাজ করবেন না।
রণবীরের পক্ষ থেকে আসা এই নতুন বিবৃতির পর বলিউডের এই হাই-প্রোফাইল বিতর্ক এখন কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :
More News Of This Category