• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে তিন বছর ধরে বর্ষায় চারা রোপণ ও বিতরণ করছেন শাহিন গাজী, এবারও দিলেন ৭ শতাধিক রিয়েলমির নতুন সি-সিরিজ স্মার্টফোন সি১০০এক্সে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা নাজিরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত তৃণমূল নারীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সিড মানি দেওয়া হচ্ছে : মন্ত্রী প্রচলিত শিক্ষাব্যবস্থায় প্রত্যাশিত ফলাফল অর্জন সম্ভব হয়নি : ববি হাজ্জাজ সরকার মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও কাজে দেখি ‘সবার পরে বাংলাদেশ : আনু মুহাম্মদ আমি মাঝেমধ্যেই চলে আসবো, কেউ জানতে পারবেন না: আফরোজা খানম হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলেই মিলবে দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার উগ্রবাদ-সহিংসতা মোকাবিলায় গবেষণা কাজে লাগানোর আহ্বান ইউজিসি চেয়ারম্যানের শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

নেইমারের জার্সি উপহার পেয়ে হেনস্থার শিকার খুদে ভক্ত

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: করিন্থিয়ান্স ও সান্তোস ম্যাচ শেষে জীবনের অন্যতম সেরা উপহার পেয়েছিল ছেলেটি—নেইমারের জার্সি! কিন্তু তারপর যা ঘটল, তা এক দুঃসহ অভিজ্ঞতা হয়ে থাকবে তার জীবনে। ব্রাজিলের আইকন হলেও নেইমার যখন প্রতিপক্ষ দলে, তখন তাকে সমর্থন না করাই স্বাভাবিক। কিন্তু করিন্থিয়ান্সের এক খুদে ভক্ত সান্তোস তারকার কাছ থেকে জার্সি পেলেন। কিন্তু আনন্দের আতিশায্যে ভেসে যাওয়ার আগেই করিন্থিয়ান্সের ভক্ত-সমর্থকরা তার ওপর চড়াও হলো। এমনকি মাঠ থেকে তাদের বেরিয়ে যেতে হলো পুলিশি প্রহরায়। যখন সেই ভক্ত ও তার পরিবার মাঠ ছেড়ে টানেল দিয়ে খেলোয়াড়ের লকার রুমে যাচ্ছিল, তখনও গালিগালাজ করে গেছে সমর্থকরা। বেশ কিছু মিডিয়া আউটলেটের ভিডিওতে এই দৃশ্য দেখা গেছে।
সোমবার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে করিন্থিয়ান্স, ‘মাঠে ও মাঠের বাইরে কখনও সীমা লংঘন করা যাবে না। একটি শিশুর বিরুদ্ধে আগ্রাসী হয়ে ওঠা তেমন কিছুই। ক্লাবের জন্য ভালোবাসা, প্রতিদ্বন্দ্বিতা ও ফুটবলের উত্তেজনা কখনও সম্মান, ভালো আচরণ ও নিরাপত্তাকে ছাপিয়ে যেতে পারে না, বিশেষ করে যখন আমরা শিশুর ব্যাপারে কথা বলছি।’
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছেলেটির বয়স ৮ বছর। রোববার ১-০ গোলে ম্যাচ জেতা সান্তোস তারকা এই ঘটনায় অনুতপ্ত, ‘ভিন্ন দলের কোনো খেলোয়াড়কে পছন্দ করা একজন শিশুর জন্য কোনো অপরাধ নয়। এভাবে একটা শিশুর সঙ্গে আচরণ কেউ করতে পারে না।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category