• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
Headline
বৃষ্টি, পানি জমা আর এডিসের নতুন আবাস, গ্রামের ডেঙ্গু ছড়িয়ে পড়েছে লালবাগে বন্ধুর বাসার নিচে মাটি খুঁড়ে ব্যবসায়ী মর‌দেহ উদ্ধার ,গ্রেফতার ১ খিলগাঁওয়ের জিরানী খালের পানিতে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের হাসপাতালে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী এখনও স্বস্তি ফেরেনি রাজধানীর মাছ, মুরগি, ডিম ও সবজির বাজারে জুলাই হত্যা মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ কিছু বিষয়ের অপপ্রয়োগের শঙ্কা গণমাধ্যম–সংশ্লিষ্টদের, বিবেচনার আশ্বাস সরকারের হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আওয়ামী লীগ পালিয়ে বিদায় নেবে: ধর্মমন্ত্রী

নেইমারের সময়টা ভালো যাচ্ছে না, এবার মারধরের অভিযোগে তদন্তের মুখে

Reporter Name / ৯৬ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস: নেইমারের সময়টা ভালো যাচ্ছে না। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে শঙ্কায় আছেন। ফিটনেস নিয়েও আছে নানা জটিলতা। এসবের সঙ্গে এবার যুক্ত হয়েছে সান্তোস সতীর্থকে মারধরের অভিযোগও। এ অভিযোগের ভিত্তিতে নেইমারের বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে। জানা গেছে, গত রোববার অনুশীলনে ক্লাব সতীর্থ রবিনিও জুনিয়রকে ‘শারীরিকভাবে আঘাত’ করার অভিযোগে নেইমারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সান্তোস।
ইএসপিএনকে সূত্র জানিয়েছে, ১৮ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড রবিনিও জুনিয়র অনুশীলনে নেইমারকে ড্রিবল করে পেরিয়ে গেলে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। অসম্মান করা হয়েছে ভেবে তীব্র প্রতিক্রিয়া দেখান নেইমার।
সান্তোসের বিবৃতিতে বলা হয়, ‘সান্তোস ফুটবল ক্লাব তাদের সঙ্গে সংশ্লিষ্ট এক খেলোয়াড়ের বিরুদ্ধে একই ক্লাবের আরেক খেলোয়াড়কে শারীরিকভাবে আঘাত করার অভিযোগ সম্পর্কে অবগত হয়েছে।’
সূত্রগুলোর দাবি, রাগের মাথায় নেইমার রবিনিও জুনিয়রকে পা দিয়ে ঠেলে ফেলে দেন। এরপর দুজনের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে সতীর্থরা গিয়ে দুই পক্ষকে শান্ত করেন। ঘটনার পর রবিনিও জুনিয়র মানসিকভাবে বেশ ভেঙে পড়েছেন বলেও জানা গেছে।
সান্তোসের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্লাবের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ঘটনার পরপরই অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়েছে। ক্লাবের বিবৃতিতে আরও বলা হয়, এ তদন্ত পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ক্লাবের আইন বিভাগকে।
ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোস্পোর্তে জানিয়েছে, সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি তারকা রবিনিওর ছেলে রবিনিও জুনিয়র নেইমারের বিরুদ্ধে তিনটি অভিযোগ তুলেছেন। একই সঙ্গে ক্লাবে ‘ন্যূনতম নিরাপত্তার অভাব’ উল্লেখ করে তিনি চুক্তি বাতিলের বিষয়ে আলোচনার জন্য সান্তোস কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের দাবিও জানিয়েছেন।
রবিনিও জুনিয়রের অভিযোগ, নেইমার তাঁকে লক্ষ্য করে ‘অপমানজনক গালি’ দিয়েছেন, ল্যাং মেরেছেন এবং মুখে ‘জোরে চড়’ মেরেছেন। এ বিষয়ে ইএসপিএন যোগাযোগ করলে নেইমারের বার্তা অফিস থেকে জানানো হয়, সান্তোস অধিনায়ক নেইমার এ নিয়ে কোনো মন্তব্য করতে চান না। তবে এর আগে সূত্রগুলো ইএসপিএনকে জানিয়েছিল, ঘটনার পর পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন নেইমার। তিনি রবিনিও জুনিয়রকে ফোন করেন এবং যা ঘটেছে, সে জন্য রবিনিওর পরিবারের কাছেও বার্তা পাঠিয়ে দুঃখ প্রকাশ করেন।
নেইমার একসময় ব্রাজিল জাতীয় দলে রবিনিও জুনিয়রের বাবার সঙ্গে খেলেছেন। গত গ্রীষ্মে ক্লাবের মূল দলে সুযোগ পান রবিনিও জুনিয়র। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলেছেন রবিনিও জুনিয়র।


আপনার মতামত লিখুন :
More News Of This Category