• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
Headline
জুলাই হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলে সাবেক সচিব জিয়াউল আলমকে এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছে এস কে সুরের দুর্নীতির মামলার যুক্তিতর্ক শেষ, রায় ২৮ জুলাই সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় সহকারী রেজিস্ট্রার বরখাস্ত গৃহায়ন খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র ত্রাণ বিতরণে অনিয়ম-স্বজনপ্রীতি হলে ব্যবস্থা: ত্রাণমন্ত্রী ‘শিক্ষিত তরুণরা খামার ব্যবস্থাপনায় এলে দেশের খাদ্য নিরাপত্তা মজবুত হবে’ বেসরকারি হাসপাতালেও কম খরচে ডেঙ্গু পরীক্ষা করতে হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী দক্ষতার ঘাটতিতে দেশে উচ্চশিক্ষিত ৯ লাখ যুবক বেকার আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে ভারত-ভিয়েতনাম, চাপে বাংলাদেশের পোশাক রপ্তানি

পবিত্র আশুরা উদযাপন বিষয়ক বিধিনিষেধ জারি করল কুয়েত

Reporter Name / ১৭৮ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

প্রভাত ডেস্ক: মুসলিমদের পবিত্র ধর্মীয় প্রথা আশুরা পালন বিষয়ক বিধিনিষেধ জারি করা হয়েছে কুয়েতে। শুক্রবার দেশটির সরকারি প্রতিনিধি এবং শিয়া প্রতিনিধিদের এক বৈঠকে আলোচনার ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে এসব বিধিনিষেধ। বৈঠকের সিদ্ধান্ত অনুসারে, আশুরা উপলক্ষে কুয়েতের শিয়া অধ্যুষিত এলাকাগুলোর বাইরে আশুরা সংক্রান্ত কোনো পতাকা ওড়ানো যাবে না, ব্যানারও টানানো যাবে না। আশুরায় কুয়েতের শিয়া কমিউনিটি গণখাবার বা ভোজের আয়োজন করে। এ উপলক্ষে দেশি-বিদেশি অনেক সংস্থা ও প্রতিষ্ঠান শিয়া কমিউনিটিকে চাঁদাও প্রদান করে।
শুক্রবারের বৈঠকের সিদ্ধান্ত অনুসারে, আশুরার ভোজের রান্না কেবল শিয়া কমিউনিটির স্কুল ও কমিউনিটি সেন্টারগুলোতে করা যাবে এবং কুয়েতের সোশ্যাল অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রণালয় যেসব চ্যানেলের অনুমোদন দিয়েছে— শুধু সেসব চ্যানেলের মাধ্যেই চাঁদার অর্থ আদান-প্রদান করা যাবে।
এছাড়া আশুরায় নিরাপত্তা রক্ষার স্বার্থে কুয়েতের শিয়া অধুষিত এলাকাগুলোতে সাদা পোশাকে নজরদারি চালাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে শিয়া প্রতিনিধিদের সহযোগিতা চাওয়া হলে শিয়া প্রতিনিধিরা তাতে সম্মত হন। শুক্রবারের বৈঠকে চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন কুয়েতের নিরাপত্তা বিভাগের প্রধান জেনারেল হামাদ আহমেদ আল মুনাইফি। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন বৈঠকে।
মহররমের ১০ তারিখ বা আশুরা ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র শোকের দিবস। আজ থেকে প্রায় ১ হাজার ৪০০ বছর আগে ইরাকের ঐতিহাসিক কারবালা ময়দানে এজিদ ইবনে মুআবিয়ার সৈন্যদলের হাতে নিহত হয়েছিলেন ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহম্মদ (স.) এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.)। বিশ্বজুড়ে শিয়াপন্থি মুসলিমরা বেশ গুরুত্ব ও আড়ম্বরের সঙ্গে এই দিনটি পালন করা হয়।

সূত্র : গালফ নিউজ


আপনার মতামত লিখুন :
More News Of This Category