• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
Headline
১৫০ হাজির লাগেজ কেটে চুরির দাবি সত্য নয়: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হরমুজে ৩ মাস আটকা ‘বাংলার জয়যাত্রা’; ক্লান্তি ও উৎকণ্ঠায় নাবিকদের বন্দী জীবন গৌরী স্প্র্যাটকেই বিয়ে করবেন আমির খান রাণীনগরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুই ভাইয়ের বসতবাড়ি পুড়ে ছাই মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার সোনার কলস পেয়ে অপু: অনেক চেষ্টা করে কান্না লুকিয়েছি আদাবরে ঢাবি শিক্ষার্থীকে অপহরণ, চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ঢাকাসহ ৪৫ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে কাহিল মানুষ রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী থাকবেন কি না সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ

পবিত্র ঈদুল আজহার টানা সাত দিনের ছুটি শেষে সচিবালয়ে ঈদের আমেজ

Reporter Name / ৮ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

প্রভাত রিপোর্ট: পবিত্র ঈদুল আজহার টানা সাত দিনের ছুটি শেষে সোমবার (১ জুন) খুলেছে সরকারি অফিস। তবে প্রথম কর্মদিবসে বাংলাদেশ সচিবালয়ে পুরোপুরি কর্মচাঞ্চল্য ফেরেনি। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অনেক কক্ষেই কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি ছিল কম। অন্যদিকে, দীর্ঘ ছুটির পর সহকর্মীদের সঙ্গে দেখা হওয়ায় ঈদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলিতে ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে অনেককে।
সচিবালয়ের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন ভবন ঘুরে দেখা যায়, অনেক কর্মকর্তা-কর্মচারী এখনো ছুটিতে রয়েছেন। ফলে বেশ কিছু কক্ষে নির্ধারিত সংখ্যার তুলনায় উপস্থিতি ছিল অনেক কম। কোনো কোনো কক্ষ ছিল একেবারেই ফাঁকা।
তবে প্রধানমন্ত্রীর তারেক রহমান সকাল ৯টার কিছু পরে সচিবালয়ে প্রবেশ করেন। সকালেই সচিবালয়ে প্রবেশ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
খাদ্য মন্ত্রণালয়ের ১২৫ নম্বর কক্ষে পাঁচজন কর্মকর্তার বসার ব্যবস্থা থাকলেও অফিস করতে দেখা গেছে মাত্র দুজনকে। একই মন্ত্রণালয়ের ১৩২ নম্বর কক্ষে চারজন কর্মকর্তার মধ্যে উপস্থিত ছিলেন একজন, বাকি তিনজন ছুটিতে রয়েছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০৬/ক নম্বর কক্ষে পাঁচজন কর্মকর্তার মধ্যে চারজনই ছুটিতে থাকায় দাপ্তরিক কাজ সামলাচ্ছিলেন একজন কর্মকর্তা।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১০২/ক নম্বর কক্ষে প্রশাসনিক কর্মকর্তা পর্যায়ের চারজনের বসার ব্যবস্থা থাকলেও উপস্থিত ছিলেন মাত্র একজন। একই মন্ত্রণালয়ের ১০৩ নম্বর কক্ষে নির্ধারিত তিন কর্মকর্তার কাউকেই দেখা যায়নি। বাণিজ্য মন্ত্রণালয়ের ১২৭ নম্বর কক্ষে ছয়জনের বসার ব্যবস্থা থাকলেও কর্মরত ছিলেন মাত্র দুজন।
সচিবালয়ে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ছিল ঈদের আবহ। অনেককে সহকর্মীদের সঙ্গে কুশল বিনিময়, ঈদের শুভেচ্ছা আদান-প্রদান এবং কোলাকুলি করতে দেখা যায়। দীর্ঘ ছুটির পর কর্মস্থলে ফিরে প্রথম দিনের একটি বড় অংশ কেটেছে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে। তবে সচিবালয়ে গাড়ি রাখার স্থানগুলো গাড়িতে পূর্ণ রয়েছে। সোমবার সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ, তাই ১ ও ২ নম্বর গেটের মধ্যবর্তী দর্শনার্থী অভ্যর্থনা কক্ষটি অনেকটাই ফাঁকা দেখা গেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঈদের ছুটি শেষে অনেকেই এখনো রাজধানীতে ফিরছেন। ফলে প্রথম কর্মদিবসে উপস্থিতি কিছুটা কম থাকলেও আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
গত বৃহস্পতিবার (২৮ মে) দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্ম উৎসব পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ উদযাপিত হয়েছে। ঈদ উপলক্ষে গত ২৫ মে থেকে শুরু হয় সরকারি চাকরিজীবীদের টানা সাত দিনের ছুটি। ছুটি শেষ হয়েছ রবিবার (৩১ মে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category