• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
Headline
২৪ ঘণ্টারও কম সময়ে বিক্রি হয়ে গেলো একটি প্যাকেজ টিকিট, যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা স্পিডের কারণেই পেনাল্টি মিস করেছেন মেসি! আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্কিত রেফারিং, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিলো ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নতুন কোচ রাফায়েল মার্কেজকে নিয়োগ দিল মেক্সিকো মেসির কাছ থেকে উপহারও পাবেন ক্লোসা আর্জেন্টাইন তারকাসহ বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার জয়াকে ঘিরেই ফিরছে ‘আজও অর্ধাঙ্গিনী’ শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি? নির্মাতার ভিন্ন ইঙ্গিত ‘রামায়ণ’-এর রেকর্ড, এলো ট্রেলার মুক্তির খবরও

পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশের মিশনে বড় রদবদল হচ্ছে

Reporter Name / ৬০ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

প্রভাত রিপোর্ট: পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় ধরনের রদবদল হচ্ছে। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর এই উদ্যোগকে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। চলতি মাসেই নতুন পররাষ্ট্র সচিব নিয়োগ দেবে সরকার। বুধবার (৮ জুলাই) সরকারের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, সবকিছু ঠিক থাকলে পরবর্তী পররাষ্ট্র সচিব হচ্ছেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি বর্তমানে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার জায়গায় নতুন নিয়োগ পাচ্ছেন মানবাধিকারকর্মী আইরিন খান। তাদের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
বর্তমান পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম দায়িত্ব নিয়েছেন গত বছরের ২০ জুন। একবছর না যেতেই নতুন করে আবারও সচিব নিয়োগ দেওয়া হচ্ছে। সেই হিসেবে গত ২১ মাসে তিনজন পররাষ্ট্র সচিব রদবদল হচ্ছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নিশ্চিত করে জানান, সালাহউদ্দিন নোমান চৌধুরীর নিয়োগ চূড়ান্ত। যেকোনও সময় প্রজ্ঞাপন জারি হতে পারে। জানা গেছে, বর্তমান সচিব আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করে পাঠানো হচ্ছে। দিল্লিতে নিযুক্ত বর্তমান হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি হিসেবে জেনেভায় পাঠানো হচ্ছে। জেনেভায় নিযুক্ত বর্তমান স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহানকে ঢাকায় ফিরিয়ে এনে ফরেন সার্ভিস একাডেমির রেক্টর করা হচ্ছে। বর্তমান রেক্টর মোহাম্মদ আব্দুল মুহিতকে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র আরও জানায়, নিউইয়র্কে ডেপুটি পার্মানেন্ট রিপ্রেজেন্টেতিভ হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে বিএনপি’র তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামানকে। এছাড়া সশস্ত্র বাহিনী বিভাগের সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে পর্তুগালে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category