• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
Headline
ইন্দিরার সঙ্গে বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন ফিরোজ গান্ধী, কিন্তু কেন তাঁদের দূরত্ব তৈরি হয়েছিল জর্ডানের আবু উবাইদা মসজিদের অজুর পানিতে বেঁচে আছে মরুভূমির গাছপালা কাশি-গলাব্যথায় কাবু? শীতে চুমুক দিন এই উষ্ণ পানীয়ে কাঠবাদামের বিকল্প হিসেবে খেতে পারেন আঁশসমৃদ্ধ ৫ খাবার ২৭ নভেম্বরের মধ্যে অমিতাভের বাড়ি ওড়ানোর হুমকি ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১ হাজার ১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে: তথ্য প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী দুবাইয়ে নিজের নামে ৫৬ তলা ভবন, নেচে উদ্বোধন করলেন শাহরুখ ২৫ হাজার কোটির মালিক কাব্য মারানকে বিয়ে করলেন অনিরুদ্ধ রবিচন্দর শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান ভালো দল— সতর্ক জামাল

পরিচ্ছন্ন কর্মীদের ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে বহুতল ভবন নির্মাণ করবে ডিএসসিসি

Reporter Name / ১৫৩ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট: ঢাকা শহরকে বাসযোগ্য ও পরিচ্ছন্ন রাখতে দিনরাত পরিশ্রম করা কর্মীদের আবাসন সংকট নিরসনে বড় উদ্যোগ নিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ বর্তমান আবাসনগুলো ভেঙে সেখানে কর্মীদের জন্য নির্মাণ করা হবে আধুনিক বহুতল ভবন।
বুধবার (১৩ মে) রাজধানীর দয়াগঞ্জে পরিচ্ছন্নতা কর্মী নিবাস পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম এই ঘোষণা দেন। বুধবার দয়াগঞ্জের ওই কলোনি পরিদর্শন শেষে প্রশাসক বলেন, পরিচ্ছন্ন কর্মীদের জন্য ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে আধুনিক বহুতল আবাসন নির্মাণ করা হবে। বর্তমানে ভবনগুলোর অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই নতুন ভবন নির্মাণের আগে বাসিন্দাদের নিরাপদ স্থানে স্থানান্তরের ব্যবস্থা করা হবে।
নিবাসীদের দ্রুত সহযোগিতার আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, “আপনারা যত দ্রুত ভবন খালি করবেন, আমরা তত দ্রুত ভেঙে নতুন ভবনের কাজ শুরু করতে পারব।” ভবন নির্মাণের পাশাপাশি কর্মীদের অন্যান্য নাগরিক সুবিধার দিকেও নজর দিচ্ছে ডিএসসিসি। প্রশাসক জানান, বিকল্প আবাসনের ব্যবস্থা, পানি ও গ্যাস সমস্যার সমাধান, ধর্মীয় উপাসনালয় এবং শিশুদের খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে ডিএসসিসি কাজ করছে।
পরিচ্ছন্ন কর্মীদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, “পরিচ্ছন্ন কর্মীরা ঢাকা শহরকে বাসযোগ্য রাখছেন, তাই তাদের নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।” এই প্রকল্পের অগ্রগতি সম্পর্কে তিনি আরও জানান, এ বিষয়ে ইতোমধ্যে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে এবং অনুমোদন পেলেই নির্মাণকাজ শুরু হবে। উল্লেখ্য, কেবল দয়াগঞ্জ নয়, ধলপুর, গণকটুলি, ওয়ারী ও পোস্তগোলাসহ বিভিন্ন এলাকায় পরিচ্ছন্ন কর্মীদের জন্য মোট ১৮টি বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category