• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
Headline
অবশেষে ইন্টার মিলানেই থেকে গেলেন আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ খেলার মাঝে বিরতি দিয়ে মেসিকে অভ্যর্থনা জানাবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এশিয়ান গেমসে সার্ফিংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মান্নান ও ফাতেমা জেলে বসেই এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা বুন্দেসলিগার গোলমেশিন হ্যারি কেইন খেলোয়াড় বিক্রি থেকে সর্বোচ্চ আয়ের নতুন রেকর্ড এখন চেলসির নভেম্বরে সিঙ্গাপুরে চার দলের আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি হচ্ছে ব্রাজিল- জাপান ‘ইত্যাদি’র বিশেষ পর্ব দেখা যাবে আগামীকাল নেপালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সোনু সুদ শতবর্ষেও ফুরায়নি বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তমকুমারের জাদু

পরিবেশ রক্ষায় ডিসিদের ওপরই মূল ভরসা রাখছে সরকার: পরিবেশমন্ত্রী

Reporter Name / ১৩৮ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট: দেশের বন ও পরিবেশ রক্ষায় সরকারের কার্যক্রমগুলো যেন যথাযথভাবে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করতে জেলা প্রশাসকদের নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আওয়াল মিন্টু। তিনি জানান, পরিবেশগত উদ্যোগগুলো সফল করতে ডিসিদের ওপরই মূল ভরসা রাখছে সরকার। বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের চতুর্থ দিনের দ্বিতীয় অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা সরকারের পক্ষ থেকে যে সব উদ্যোগ গ্রহণ করি, তা সক্রিয়ভাবে পরিচালনা করাসহ সবকিছুর সঙ্গে জড়িত জেলা প্রশাসকরা। গাছ লাগানো, পরিবেশ দূষণ রোধ করাসহ সব ধরনের কার্যক্রম জেলা প্রশাসকের সহযোগিতা ছাড়া বাস্তবায়ন করা সেভাবে সম্ভব নয়। তাই এসব কার্যক্রম পরিচালনার জন্য জেলা প্রশাসকদের সহযোগিতা কামনা করা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের দেশে ইউনিয়ন কাউন্সিল আছে, উপজেলা কাউন্সিল আছে, আমাদের জেলা পরিষদও আছে। কিন্তু জেলা পরিষদ এখনও ওইভাবে সক্রিয় বা শক্তিশালী নয়। তাই আমরা মন্ত্রণালয় থেকে যে ব্যবস্থা নিতে চাই, যে কার্যক্রম হাতে নেওয়া হয়, যে উদ্যোগ নেওয়া হয়, সেটা সরকার বাস্তবায়ন করতে চায়, সেখানে আমাদের মূল চাবিকাঠি জেলা প্রশাসক।
পরিবেশমন্ত্রী বলেন, জেলা প্রশাসকদের সাহায্য সহযোগিতা ছাড়া কোনো কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব নয়। এজন্য আমাদের প্রতিটি উদ্যোগে তাদের সহযোগিতা চাওয়া হয়েছে এবং তারা সহযোগিতা করার প্রতিশ্রুতিও দিয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category