• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
Headline
বিমানবন্দরে গিয়ে নারী জানতে পারেন, তাঁর ভিসায় আরেকজন ইতালি চলে গেছেন আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমান মন্ত্রী শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, সঠিক ব্যবহার শেখাতে হবে: ববি হাজ্জাজ মধ্যস্থতায় মামলা ৬২% কমেছে, এক বছরে বিচার বিভাগে আশার আলো দেখা যাবে : আইনমন্ত্রী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের কাজে অসন্তুষ্ট হলে মন্ত্রিসভায় নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা সরকারি ও বেসরকারি মাধ্যমের হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা যে কারনে ভাইরাল বিটিএস তারকা জিমিন

পাঁচ বছর পর একই অনুষ্ঠানে সামান্থা-নাগা, তবুও কথা হয়নি

Reporter Name / ১১৯ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

প্রভাত বিনোদন : দক্ষিণী চলচ্চিত্রের একসময়কার জনপ্রিয় জুটি সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য ২০২১ সালে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। এরপর কেটে গেছে প্রায় পাঁচ বছর। এই সময়ের মধ্যে দুজনেই নিজেদের ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন।
বিচ্ছেদের পর এতদিন আর কখনোই প্রকাশ্যে একসঙ্গে দেখা যায়নি তাদের। তবে সম্প্রতি সেই চিত্রে কিছুটা পরিবর্তন এসেছে। হায়দরাবাদের একটি বিয়ের অনুষ্ঠানে একই ছাদের নিচে উপস্থিত হন এই সাবেক দম্পতি।
জানা গেছে, প্রযোজক সুনীল নারাংয়ের মেয়ে সিমরনের বিয়ের আসরে যোগ দেন তারা। সেখানে নিজের স্ত্রী শোভিতা ধুলিপালাকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন নাগা চৈতন্য। অন্যদিকে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে অনুষ্ঠানে যোগ দেন সামান্থা।
একই অনুষ্ঠানে তাদের উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে শুরু হয় জোর আলোচনা। অনেকেই জানতে চান, এতদিন পর কি মুখোমুখি হয়েছেন তারা? তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি, সচেতনভাবেই একে অপরকে এড়িয়ে চলেছেন দুই তারকা এবং অনুষ্ঠানে আলাদা সময় কাটিয়েছেন। ফলে কোনো কথোপকথন হয়নি বলেই জানা গেছে। এদিকে ব্যক্তিগত জীবনেও নতুন পথে এগিয়েছেন দুজন। ২০২৫ সালের ডিসেম্বরে কোয়েম্বত্তূরের লিঙ্গ ভৈরবী মন্দিরে ঘনিষ্ঠদের উপস্থিতিতে দ্বিতীয়বার বিয়ের বন্ধনে আবদ্ধ হন সামান্থা ও রাজ নিদিমোরু। এর আগে ২০১৭ সালে গোয়ায় জাঁকজমকপূর্ণ আয়োজনে নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন তিনি।
অন্যদিকে ২০২৪ সালের ডিসেম্বরে অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন নাগা চৈতন্য। এরপর থেকেই সামান্থার ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা আরও জোরালো হয়। সব মিলিয়ে অতীতকে পেছনে ফেলে নতুন সম্পর্কে এগিয়ে চলেছেন দুজনই। সাম্প্রতিক এই ঘটনাও যেন প্রমাণ করে- একই অনুষ্ঠানে থাকলেও দূরত্ব বজায় রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন সামান্থা ও নাগা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category