• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
Headline
অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু

পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

Reporter Name / ১৬ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতের সামনে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে দুটি ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হয়নি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের পাশে অবস্থিত মঠবাড়িয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতের ফটকের সামনে অবস্থানরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে পুলিশ সেটি উদ্ধার করে।
বিস্ফোরণের বিকট শব্দে আদালত ও এর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো আটক করা সম্ভব হয়নি।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী জানান, উপজেলা চত্বরে পুলিশের একটি দল দায়িত্ব পালন করছিল। তবে ককটেলগুলো সরাসরি পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধারের পাশাপাশি বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। তিনি আরও জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category