• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
Headline
নগ্ন ছবির বিনিময়ে ভারতীয় পাইলট থেকে যুদ্ধপরিকল্পনা হাতিয়ে নেন পাকিস্তানি নারী চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা—ট্রাম্প, সি ও পুতিন স্বর্ণ খনি খনন নিষেধাজ্ঞা ঘিরে গিনিতে সংঘর্ষ, বিদেশি নাগরিকসহ নিহত ১০ বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরি করতে ডুবিয়ে দেয়া হলো যুক্তরাষ্ট্রের জাহাজ ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে চায় ইউরোপের পাঁচ দেশ মার্কিন সেনাদের যুদ্ধাপরাধের তদন্ত করবে না আইসিসি ভারতের আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত অন্তত ২৪ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল স্বাভাবিক সৌদি ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আইনি অনুমোদন তুরস্কের দুবার পালানোর চেষ্টা করা ‘পলাতক রানি’ বাঘিনীকে যেখানে রাখা হলো

পিরোজপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

Reporter Name / ২২৪ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মো. বাবুল শেখ, পিরোজপুর : পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক মো. গোলাম রব্বানীর সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি সাংবাদিক ও স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন। অপরাধ দমনে প্রশাসন সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে। তিনি বলেন, পূর্বের কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে প্রশাসনের সঙ্গে জনগণের সম্পর্ক আরও জোরদার করা হবে। আসন্ন শারদীয় দুর্গাপূজাসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন জেলা প্রশাসক।
মতবিনিময় সভায় পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ, সিনিয়র সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, এম এ রব্বানী ফিরোজ, সমকাল প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু, দৈনিক পিরোজপুরের কথা সম্পাদক জহিরুল হক টিটু, ডেইলি অবজারভার প্রতিনিধি জিয়াউল আহসান, জাতীয় সাংবাদিক সংস্থা পিরোজপুর সভাপতি ও প্রেসক্লাবের আজীবন সদস্য হাসান মামুন, জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও দৈনিক প্রভাত পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ বাবুল শেখ, সময় টিভির প্রতিনিধি জিয়াউল হক, দ্য ডেইলি স্টার প্রতিনিধি হাবিবুর রহমান, ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি তামিম সরদার, সাংবাদিক ইউনিয়ন পিরোজপুর সভাপতি মো. নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. নাঈম তালুকদার এবং জাতীয় সাংবাদিক সংস্থা পিরোজপুর সাধারণ সম্পাদক মো. মাহামুদ হোসাইনসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category