• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
Headline
দ্বিপক্ষীয় বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তি স্বাক্ষর লেখাপড়া রেখে বিশ্বের বুকে কোনো জাতি গৌরব অর্জন করতে পারে না : এলজিআরডি মন্ত্রী মেট্রোরেলের ৪৬টি পিয়ারে ফাটল চিহ্নিত: সংসদে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে সম্বোধনে আর ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লেখা যাবে না রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করা যাবে না প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও গ্রহণযোগ্য হবে: সিইসি সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শিল্পে গ্যাস সংকট ঠেকাতে নতুন এলএনজি টার্মিনাল ১৫০ কূপ খননের পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী

পিরোজপুরে পৃথক অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও অস্ত্রসহ আটক ১; নাজিরপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ৮

Reporter Name / ১০৫ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ বাবুল শেখ, পিরোজপুর : পিরোজপুর সদর ও নাজিরপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন এবং ১০০ গ্রাম গাজাসহ রাজিব খান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। একই সঙ্গে নাজিরপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজন, মাদক সেবনের অপরাধে একজন এবং পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৬ সেপ্টেম্বর ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালায় সদর থানা পুলিশ।
এ সময় রাজিব খানকে আটক করে তাঁর বসতঘরে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও ১০০ গ্রাম গাঁজা।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. শরিফুল ইসলাম জানান, জব্দ করা ৭.৬৫ এমএম পিস্তলসহ রাজিবের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন। তাঁর বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।
রাতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
অন্যদিকে, নাজিরপুরে পরিচালিত বিশেষ অভিযানে ৫২ পিস ইয়াবাসহ সাগার বাইন নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ঝনঝনিয়া খেয়াঘাট সংলগ্ন রিভারভিউ রেস্টুরেন্টের সামনে এসআই সালিহিনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
এছাড়া, নাজিরপুরের বিভিন্ন স্থানে পৃথক অভিযানে আরও দুজনকে ইয়াবাসহ আটক করা হয়: ছোট বুইচাকাঠী গ্রাম থেকে ৫৫ পিস ইয়াবাসহ আক্তারুজ্জামান নামে একজনকে গ্রেপ্তার করেন এসআই নাঈম।
লেবুজিলবুনিয়া এলাকা থেকে ২৫ পিস ইয়াবাসহ সোহেল হাওলাদারকে গ্রেপ্তার করেন এসআই সাজেদুল কায়েস।
একই দিন মাটিভাঙ্গা এলাকায় মাদক সেবনের অপরাধে গোলক বৈদ্য নামে একজনকে আটক করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শপথ বৈরাগীর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।
পৃথক পরোয়ানা অভিযানে গাওখালী গ্রাম থেকে জিআর মামলার চার আসামি তপন হালদার, রবীন্দ্রনাথ হালদার, রিপন হালদার ও অনুপ হালদারকে গ্রেপ্তার করা হয়। একই সাথে সিআর পরোয়ানাভুক্ত আসামি সাঈদুর তরফদারকে গ্রেপ্তার করেন এসআই রাজিব।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের ইতিমধ্যেই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category