• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

পিরোজপুরে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী, জনবল সংকটে চিকিৎসাসেবা

Reporter Name / ২৪ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, পিরোজপুর : পিরোজপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। প্রতিদিন ৫০ থেকে ৭০ জন ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে এ জেলায়। যা বরিশাল বিভাগের মধ্যে সর্বোচ্চ এবং সারা দেশের মধ্যে উদ্বেগজনক।
ডেঙ্গু আক্রান্ত রোগীর স্বজনরা বলছে, সদর হাসপাতালে টেস্টের রিপোর্ট পেতে তিনদিন লেগে যায়। ফলে সাধারণত ডেঙ্গু আক্রান্ত রোগীদের বেসরকারিভাবে পরীক্ষা করতে গুনতে হচ্ছে বাড়তি অর্থ। এদিকে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় চিকিৎসা মান নিয়ে প্রশ্ন তুলছেন রোগীর স্বজনেরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি বছরে জেলার সদর হাসপাতাল সহ সাতটি উপজেলায় ৫ হাজার ৯৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। জেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫৮ জন এবং সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ২১৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন। চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৮৮৬ জন রোগী। পিরোজপুর জেলায় চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন একজন।
এদিকে, পিরোজপুর পুরাতন ১০০ শয্যা হাসপাতাল থেকে নবনির্মিত আড়াইশো শয্যা হাসপাতালের দ্বিতীয় তলায় ডেঙ্গু ওয়ার্ড করলেও চিকিৎসা সংকটে ভুগছেন ডেঙ্গু আক্রান্ত রোগীরা।
রোগীদের স্বজনরা বলেন, পর্যাপ্ত ডাক্তার না থাকায় সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে তাদের রোগীরা। নার্সদের সংখ্যাও খুবই কম যা ডেঙ্গু ওয়ার্ডের চিকিৎসা সেবার জন্য যথেষ্ট নয় বলে জানান তারা।
রোগীর স্বজনেরা অভিযোগ করে বলেন, পিরোজপুর সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের টেস্টের রিপোর্ট পেতে তিনদিন লেগে যায়। যার ফলে রোগীদের বাধ্য হয়ে বাড়তি অর্থ দিয়ে বাহিরের ডায়াগনস্টিক সেন্টার থেকে টেস্ট করতে হচ্ছে। এতে তাদের অতিরিক্ত অর্থের পাশাপাশি অনেক ভোগান্তিও হচ্ছে।
পিরোজপুর জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডা. মতিউর রহমান বলেন, মেডিসিন ওয়ার্ড থেকে ডেঙ্গু ওয়ার্ড আলাদা করা হয়েছে। এছাড়াও পিরোজপুর জেলা হাসপাতালে সব ধরনের টেস্ট সুবিধা চলমান রয়েছে। ডাক্তার ও স্বাস্থ্য সহকারীর যে সংকট রয়েছে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, অচিরেই এ সমস্যার সমাধান হবে। ডেঙ্গু রোগীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবার জন্য নতুন ভবনে আলাদা ডেঙ্গু ওয়ার্ড করা হয়েছে। পর্যাপ্ত সচেতনতা এবং কর্তৃপক্ষের সঠিক নজরদারি না থাকলে ডেঙ্গু আক্রান্তের ভয়াবহতা আরও বেশি বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category