• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
Headline
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা ৬৬৬ কোটি টাকা: যত দ্রুত সম্ভব গ্রামীণ কল্যাণের কাছ থেকে বকেয়া কর আদায়ের নির্দেশ দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই মেয়ে সন্তান হলে কি সত্যিই বাবার আয়ু বাড়ে? মেটা যদি একদিন কনটেন্টের টাকা দেয়া বন্ধ করে দেয়? অন্দরসজ্জায় সবুজ গাছেই বদলে যাবে ঘরের চেহারা চার দিনের রিমান্ডে সাবেক দুই সেনা কর্মকর্তা মুম্বাইয়ে পুলিশের হাতে আটকের পর শরীরে আঘাতের দাগ, ছবি প্রকাশ জেইন মেরির মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর ভারতের আন্দোলন তাদের অভ্যন্তরীণ বিষয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পিসিবি ছাড়পত্র না দেয়ায় লেজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান

Reporter Name / ৩৩ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

প্রভাত স্পোর্টস: পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) খেলোয়াড়দের ছাড়পত্র (এনওসি) দিতে অস্বীকৃতি জানানোয় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল) টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান চ্যাম্পিয়নস। এর আগে গত বছর এক বিবৃতিতে সাবেক ক্রিকেটারদের এ টুর্নামেন্টকে ‘ভণ্ডামি ও পক্ষপাতমূলক’ আখ্যা দিয়ে পিসিবি সতর্ক করেছিল, তারা ‘এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে না।’ কারণ হিসেবে পিসিবি বলেছিল, এই আয়োজনে খেলাধুলার সঙ্গে রাজনীতির মিশ্রণ ঘটানো হয়েছে। সে সময় ভবিষ্যতে এ ধরনের টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ নিষিদ্ধ করার কথাও জানিয়েছিল তারা।
গত বছর রানার্সআপ হওয়া পাকিস্তান দলকে এবার অংশ নেয়ার সুযোগ করে দিতে ডব্লিউসিএল কর্তৃপক্ষ এনওসি আদায়ের চেষ্টা চালালেও পিসিবি আগের অবস্থানেই অনড় থাকে। ফলে অচলাবস্থা কাটেনি।
ক্রিকইনফোকে দেওয়া বিবৃতিতে পাকিস্তান চ্যাম্পিয়নসের পক্ষ থেকে বলা হয়, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রয়োজনীয় ছাড়পত্র বা এনওসি না দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখায় পাকিস্তান চ্যাম্পিয়নস দুঃখের সঙ্গে নিশ্চিত করছে যে দলটি চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে (ডব্লিউসিএল) অংশ নিতে পারছে না।’
আরব আমিরাতে ভারত–অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে গত ৩ অক্টোবর টুর্নামেন্টটি শুরু হলেও পিসিবির সঙ্গে সমঝোতায় পৌঁছানোর চেষ্টার অংশ হিসেবে পাকিস্তানের বিপক্ষে সেদিন বাংলাদেশের ম্যাচটি স্থগিত করা হয়। ক্রিকইনফো জেনেছে, এনওসি পাওয়া নিয়ে কাজ চলার সময় ডব্লিউসিএল আয়োজকেরা পাকিস্তানের ম্যাচগুলোর সময়সূচি পরিবর্তনে প্রস্তুত ছিলেন। কিন্তু গত সোমবার পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচও শেষ পর্যন্ত বাতিল হওয়ায় এটা পরিষ্কার হয়ে যায় যে এই সংকটের সমাধান আর সম্ভব নয়।
পাকিস্তান চ্যাম্পিয়নস দলের অধিনায়কত্ব করার কথা ছিল শহীদ আফ্রিদির। শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ এবং ওয়াহাব রিয়াজের মতো পাকিস্তানের সাবেক খেলোয়াড়েরাও ছিলেন দলটিতে।
গত বছর সেমিফাইনালসহ পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ থেকে ভারতের সরে দাঁড়ানোয় ঘটনায় প্রথম চটেছিল পিসিবি। সেমিফাইনালে পাকিস্তান ওয়াকওভার পেলেও গ্রুপ পর্বের ম্যাচে ভারত সরে দাঁড়ানোর পরও তাদের পয়েন্ট দেওয়ায় তীব্র আপত্তি জানায় পিসিবি। সে সময় একে ‘আন্তর্জাতিক ক্রীড়া সম্প্রদায়ের কাছে অগ্রহণযোগ্য বার্তা’ বলেছিল পিসিবি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category