• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
Headline
প্রধানমন্ত্রীর নিরাপত্তাবেষ্টনী অতিক্রম: গ্রেপ্তার মহিবুল্লাহর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্তের উদ্যোগ, আইনি প্রক্রিয়া ঠিক করতে কাজ চলছে : চিফ প্রসিকিউটর পুলিশের পরিচয় পাওয়ার পর হামলাকারীরা আরও বেপরোয়া হয় : র‍্যাব নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান: এলজিআরডি প্রতিমন্ত্রী উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী ইউপি নির্বাচন কয়েক ধাপে হবে : ইসি সচিব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ : ববি হাজ্জাজ রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী ইয়েমেনে হুথিদের স্থাপনা লক্ষ্য করে একযোগে ১৩টি বিমান অভিযান সেনাবাহিনীর কেপ ভার্দেতে বাস খাদে পড়ে ২৫ শিশু-কিশোর নিহত

পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট

Reporter Name / ২৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

প্রভাত ডেস্ক: এই গরমে স্বস্তি পেতে ও প্রতিদিনের খাবারে সবজির বৈচিত্র্য বাড়াতে চাইলে তৈরি করতে পারেন পাঁচমিশালি সবজি ঘণ্ট। নানা ধরনের মৌসুমি সবজি দিয়ে তৈরি এই পদটি যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিকরও। ভাতের সঙ্গে পরিবেশনের জন্য এটি হতে পারে স্বাস্থ্যকর এবং মুখরোচক একটি আয়োজন।

উপকরণ

সাদা আলু ১ কাপ, মিষ্টি আলু ১ কাপ, চিচিঙ্গা ১ কাপ, কাঁচা কলা ১ কাপ, পেঁপে ১ কাপ, চাল কুমড়া ১ কাপ, ধুন্দল ১ কাপ, বেগুন ১ কাপ, তেল আধা কাপ, আদা কুচি আধা কাপ, রসুন কুচি ১ টেবিল চামচ, পাঁচফোড়ন আধা চা-চামচ, লবণ স্বাদমতো, চিনি ১ চা-চামচ এবং সামান্য হলুদ গুঁড়া।

প্রস্তুত প্রণালি

প্রথমে সব সবজি কিউব করে কেটে নিন। এরপর লবণ ও হলুদ গুঁড়া দিয়ে সবজিগুলো সিদ্ধ করে নরম করে নিতে হবে। অন্যদিকে একটি প্যানে তেল গরম করে পাঁচফোড়ন, আদা কুচি ও রসুন কুচি দিয়ে ফোড়ন দিন। মসলার সুগন্ধ বের হলে সিদ্ধ করা সবজি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। রান্নার সময় চামচ দিয়ে সবজিগুলো হালকা চেপে ভেঙে দিতে হবে, যাতে ঘণ্টের স্বাভাবিক মাখা মাখা ভাব আসে। শেষে চিনি ও প্রয়োজনমতো লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে নিন।
গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু পাঁচমিশালি সবজি ঘণ্ট।


আপনার মতামত লিখুন :
More News Of This Category