• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
Headline
ওষুধের তালিকা হোক সময়োপযোগী মানুষের নাগালের মধ্যে ডেমরা থানা বিএনপির আহবায়কের বাড়িতে সন্ত্রাসী হামলা ও গুলি কক্সবাজারে হোটেলের বারে সংঘর্ষে যুবক নিহত, পুলিশ হেফাজতে থাকা যুবকেরও মৃত্যু পিরোজপুরে ছেলের বিরুদ্ধে বাবাকে মারধর ও হুমকির অভিযোগ ভিনির প্রতি ১৬ ফাউলে একটি হলুদ কার্ড, ইয়ামালের প্রতি ৩ ফাউলে একটি লা লিগায় এমবাপ্পের ‘অবিশ্বাস্য’ হ্যাটট্রিক বাংলাদেশের সাফল্যে খুশি ওয়াহ, তবে টেস্ট ক্রিকেট নিয়ে উদ্বিগ্ন রক্ষণাবেক্ষণের জন্য ব্যানার সাময়িক সরিয়ে নেয়া হয় : বিসিবি এশিয়ান গেমসের জন্য ঢাকায় ঋতু, নতুন সংকটে জিমি দ্রাবিড়-শেবাগের ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়া সিরিজ খেলবে ভারত

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়, অস্ত্রসহ মোবারক আটক

Reporter Name / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনায় মোবারক নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার কাঞ্চননগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চননগর এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মোবারককে একটি অস্ত্রসহ আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক মোবারক এলাকায় ‘গলাকাটা ইমন’ নামে পরিচিত এবং চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ডেভিড ইমনের সহযোগী বলে স্থানীয়দের দাবি রয়েছে। তবে এসব তথ্যের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত যাচাই-বাছাই চলছে।ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, মোবারক নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশের অভিযান এখনো চলমান রয়েছে।অভিযান শেষে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category