• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
Headline
পাম্পে কমছে না গাড়ির দীর্ঘ সারি, তীব্র গ্যাস সংকটে বিপাকে চালকেরা বাজারে অস্বস্তি, মূল্যস্ফীতিতে ‘স্বস্তি’ খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের ধরলো পুলিশ দেশে আরও ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ করা হবে: শিক্ষামন্ত্রী যুদ্ধের কারণেই জ্বালানি সংকট, সরকার দায়ী নয়: রিজভী কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতে একসঙ্গে কাজ করার আহ্বান নতুন তথ্যমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু প্রাথমিক শিক্ষাব্যবস্থায় নতুন নীতিমালা প্রণয়ন হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

ফরিদপুরের নগরকান্দায় বেপরোয়া ওভারটেকিংয়ে দুর্ঘটনা, বাসচালক পলাতক

Reporter Name / ১০৪ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 256;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 49;

কুলসুম আকতার পুতুল, শরণখোলা : ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাঁকুয়াদিয়া বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাস, অটোরিকশা ও মাহেন্দ্রর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহতের আশঙ্কা করা হলেও তাৎক্ষণিকভাবে কারো বিস্তারিত পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, “হামীম” পরিবহনের একটি বাস চলাচলরত অবস্থায় সামনে থাকা একটি অটোরিকশা ও অপর একটি মাহেন্দ্র গাড়ি বেপরোয়া ভাবে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পর বাসটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়দের ভাষ্যমতে, চালকের নাম সৌরভ বলে জানা গেছে, তবে তার পূর্ণ পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল আবার স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সড়কে প্রায়ই বেপরোয়া গতিতে যান চলাচলের কারণে দুর্ঘটনার ঝুঁকি থাকে। ফলে এলাকাবাসী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনার কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category