• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

বড় লোকসানে মাইডাস ফাইন্যান্সের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত

Reporter Name / ১৩৬ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

প্রভাত অর্থনীতি: শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান মাইডাস ফাইন্যান্স পিএলসি ২০২৫ সালের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বড় অঙ্কের লোকসানের কারণে কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানায় আর্থিক প্রতিষ্ঠানটি।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে মাইডাস ফাইন্যান্সের শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২৩ টাকা ৪০ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ছিল ২ টাকা ২৪ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে লোকসান উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
লভ্যাংশ না দেওয়ার বিষয়ে এবং আলোচ্য বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে ২ সেপ্টেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
এদিকে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসেও (জানুয়ারি-জুন) কোম্পানিটির আর্থিক অবস্থার আরও অবনতি হয়েছে। এ সময়ে সমন্বিতভাবে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ টাকা ২১ পয়সা। আগের বছরের একই সময়ে এ লোকসান ছিল ৩ টাকা ২৬ পয়সা। ফলে ছয় মাসের ব্যবধানে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ২ টাকা ৯৫ পয়সা বা প্রায় ৯০ শতাংশ। তবে দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কিছুটা উন্নতির আভাস মিলেছে। এ সময়ে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ১ টাকা ৪৩ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮৩ পয়সা। অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকে লোকসান ৪০ পয়সা বা প্রায় ২২ শতাংশ কমেছে।
গত ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ২৪ টাকা ৮৭ পয়সা, যা কোম্পানিটির আর্থিক দুর্বলতার স্পষ্ট প্রতিফলন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category