• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
Headline
জার্মান শ্রমবাজারের ঘাটতি মেটাচ্ছেন ভারতীয় কর্মীরা এক ডলারে মিলছে ইরানের ৩০ লাখ রিয়াল ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’ মার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট ইরানের বিরুদ্ধে ইরাক কি ট্রাম্পের হাতিয়ার হয়ে উঠছে অস্বাভাবিক লেনদেন, গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল আর্থিক হিসাব বন্ধ এখন জাহাজে আসা কাঁচামাল দিয়ে দেশেই তৈরি হচ্ছে সিমেন্ট মূল্যবৃদ্ধি ও অর্থনৈতিক বাস্তবতায় দ্রুত বাড়ছে শেয়ারে ভবন নির্মাণের প্রবণতা, চাপে প্রথাগত আবাসন ব্যবসা রোজার মাসের বেশির ভাগ পণ্যের সরবরাহ পরিস্থিতি স্বস্তিদায়ক নির্মাণসামগ্রীর চড়া দামে ব্যয় বেড়েছে, বিপাকে সাধারণ মানুষ

বলিউডে পারিশ্রমিকের দিক থেকে এগিয়ে কে—প্রিয়াঙ্কা নাকি দীপিকা

Reporter Name / ২১ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন : বলিউডে নায়কদের পাশাপাশি এখন নায়িকারাও বড় অংকের পারিশ্রমিক নিয়ে কাজ করছেন। সে তালিকায় নায়িকার সংখ্যাও কম নয়। সম্প্রতি ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি)-তে প্রকাশিত সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া কয়েকজন ভারতীয় অভিনেত্রীদের একটি তালিকায় উঠে এসেছে। সেখান থেকে জেনে নেওয়া যাক পারিশ্রমিকের দিকে প্রিয়াঙ্কা নাকি দীপিকা এগিয়ে আছেন।
ইন্টারনেট মুভি ডেটাবেজের তালিকার শীর্ষে রয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডেও নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। ২০০০ সালে মিস ওয়ার্ল্ড হওয়ার পর বিনোদনজগতে তার পরিচিতি বাড়তে থাকে।
২০০৩ সালে ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় প্রিয়ঙ্কার। এরপর ‘আন্দাজ’, ‘মুঝসে শাদি করোগি’, ‘ফ্যাশন’, ‘বরফি!’ ও ‘মেরি কম’-এর মতো সিনেমায় অভিনয় করে প্রশংসা পান তিনি। ‘ফ্যাশন’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন অভিনেত্রী।
হলিউডে ‘কোয়ান্টিকো’ সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক দর্শকের কাছে পরিচিতি পান প্রিয়াঙ্কা। ‘বে ওয়াচ’, ‘ইজ নট ইট রোমান্টিক’ ও ‘দ্য হোয়াইট টাইগার’-এর মতো কাজেও দেখা গেছে তাকে। আইএমডিবির তালিকা অনুযায়ী, সিনেমাপ্রতি তার পারিশ্রমিক ১৮ থেকে ৩০ কোটি টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী ২০০৭ সালে শাহরুখ খানের বিপরীতে ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন। প্রথম সিনেমাতেই দর্শকের নজর কাড়েন তিনি। এরপর ‘লাভ আজ কাল’, ‘ককটেল’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবত’-এর মতো সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন।
১৫ বছর পর শাহরুখের সঙ্গে বোল্ড অবতারে কারিনা১৫ বছর পর শাহরুখের সঙ্গে বোল্ড অবতারে কারিনা
‘পিকু’ সিনেমায় অভিনয়ের জন্যও ব্যাপক প্রশংসা পান। হলিউডে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাকে। আইএমডিবির তালিকায় দীপিকার সিনেমাপ্রতি পারিশ্রমিক ধরা হয়েছে ১৫ থেকে ৩০ কোটি টাকা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category