• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
Headline
জুলাই হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলে সাবেক সচিব জিয়াউল আলমকে এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছে এস কে সুরের দুর্নীতির মামলার যুক্তিতর্ক শেষ, রায় ২৮ জুলাই সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় সহকারী রেজিস্ট্রার বরখাস্ত গৃহায়ন খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র ত্রাণ বিতরণে অনিয়ম-স্বজনপ্রীতি হলে ব্যবস্থা: ত্রাণমন্ত্রী ‘শিক্ষিত তরুণরা খামার ব্যবস্থাপনায় এলে দেশের খাদ্য নিরাপত্তা মজবুত হবে’ বেসরকারি হাসপাতালেও কম খরচে ডেঙ্গু পরীক্ষা করতে হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী দক্ষতার ঘাটতিতে দেশে উচ্চশিক্ষিত ৯ লাখ যুবক বেকার আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে ভারত-ভিয়েতনাম, চাপে বাংলাদেশের পোশাক রপ্তানি

বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমেই ইতিহাস গড়ল পাকিস্তান

Reporter Name / ৬২ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস: মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমেই ইতিহাস গড়েছে পাকিস্তান। নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবার তারা এক ম্যাচে নেমেছে সাতজন বাঁ-হাতি ব্যাটার নিয়ে। ৪৬৮তম টেস্টে প্রথমবার পাকিস্তান এত বাঁ-হাতি নিয়ে লাল বলের ম্যাচ খেলতে নামল।
এর আগে ২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে প্রথমবার ৬ জন বাঁ-হাতি ব্যাটারকে নিয়ে নেমেছিল পাকিস্তান। একই নজির গড়ে ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টেও তারা ৬ জন বাঁ-হাতি ব্যাটার খেলায়। ইতিহাসে প্রথমবার তারা সর্বোচ্চ সাতজনকে নিয়ে নামলো।
পাকিস্তানের একাদশে থাকা সাত বাঁ-হাতি ব্যাটার হলেন আজান আওয়াইস, ইমাম-উল-হক, শান মাসুদ, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি ও নোমান আলি।
আজ সিরিজের প্রথম ম্যাচে অভিষেক হয়েছে দুই ব্যাটার আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজলের। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৩ ম্যাচে ২৬৭৩ রান করেছেন আজান। ২৫টি প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮২৮ রান আছে ফজলের।
এখন পর্যন্ত বাংলাদেশ ও পাকিস্তান ১৫ বার টেস্টে মুখোমুখি হয়েছে। এর মধ্যে পাকিস্তানের জয় ১২ এবং বাংলাদেশ জিতেছে দু’টিতে। ড্রতে নিষ্পত্তি হয়েছে আরেকটি ম্যাচ। সর্বশেষ ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ। যেখানে বাংলাদেশ ইতিহাস গড়ে প্রথমবার সিরিজ নিশ্চিত করে ২-০ ব্যবধানে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category