• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
Headline
জুলাই হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলে সাবেক সচিব জিয়াউল আলমকে এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছে এস কে সুরের দুর্নীতির মামলার যুক্তিতর্ক শেষ, রায় ২৮ জুলাই সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় সহকারী রেজিস্ট্রার বরখাস্ত গৃহায়ন খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র ত্রাণ বিতরণে অনিয়ম-স্বজনপ্রীতি হলে ব্যবস্থা: ত্রাণমন্ত্রী ‘শিক্ষিত তরুণরা খামার ব্যবস্থাপনায় এলে দেশের খাদ্য নিরাপত্তা মজবুত হবে’ বেসরকারি হাসপাতালেও কম খরচে ডেঙ্গু পরীক্ষা করতে হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী দক্ষতার ঘাটতিতে দেশে উচ্চশিক্ষিত ৯ লাখ যুবক বেকার আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে ভারত-ভিয়েতনাম, চাপে বাংলাদেশের পোশাক রপ্তানি

বাংলাদেশ অধ্যায় শেষ হচ্ছে কোচ ডেভিড হেম্পের

Reporter Name / ৫৯ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস: জাতীয় দলের পাইপলাইন মজবুত করতে বড় ভূমিকা পালন করে হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিট। যে কারণে প্রতি বছরই এইচপি বিভাগের জন্য আলাদা খেলার সূচি প্রণয়নের চেষ্টা ও পরিকল্পনা থাকে বিসিবির। আসন্ন মৌসুমেও এইচপি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বড় পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে এইচপির প্রধান কোচ হতে যাচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন। একইসঙ্গে শেষ হচ্ছে ডেভিড হেম্প অধ্যায়!
বর্তমানে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের ওপরই এইচপির পরের মৌসুমের জন্য ভরসা রাখতে চায় বিসিবি। পাশাপাশি ওই ইউনিটের কোচ হিসেবে থাকছেন সোহেল ইসলাম, তুষার ইমরান, কলি কলিমোর, রাজিন সালেহ ও তালহা জুবায়েররা। সবকিছু ঠিক থাকলে এইচপির প্রথম সিরিজ জিম্বাবুয়ের বিপক্ষে এই দায়িত্ব বুঝে নেবেন সালাউদ্দিনরা।
তবে সবশেষ মৌসুমে এইচপির প্রধান কোচের দায়িত্বে থাকা ডেভিড হেম্পের চুক্তি শেষ হয়েছে মাস দুয়েক আগে। নতুন করে তার সঙ্গে চুক্তির কথা উঠলেও সেটি আর হচ্ছে না। ফলে বাংলাদেশে কোচিং অধ্যায় শেষ হতে যাচ্ছে হেম্পের।
এদিকে, আগামী ১ জুন শুরু হবে সিরিজের ক্যাম্প। ৩ জুন জিম্বাবুয়ে ‘এ’ দল বাংলাদেশ এইচপি বিভাগের সঙ্গে খেলতে আসবে। এরপর ৮, ১০ এবং ১৩ জুন ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে বগুড়া এবং রাজশাহীতে। সীমিত ওভারের লড়াই শেষে তাদের মধ্যকার দুটি চারদিনের ম্যাচ গড়াবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
হোম সিরিজের পর জুলাইয়ে বাংলাদেশ এইচপি দল সফর করবে দক্ষিণ আফ্রিকায়। সেখানে তারা তিনটি একদিনের ম্যাচ এবং দুটি চার দিনের ম্যাচ খেলবে। এরপর ১৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া সফরে থাকবে বাংলাদেশ এইচপি। এবারও সেখানে টপ এন্ড টি-টোয়েন্টির পরে দুটি চারদিনের ম্যাচ খেলবে তারা। এ ছাড়া ইমার্জিং এশিয়া কাপেও এইচপি থেকে ক্রিকেটারদের খেলানোর কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category