• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নিতে ব্রুনাইকে অনুরোধ

Reporter Name / ৬৪ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

প্রভাত রিপোর্ট: বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নিয়োগে ব্রুনাইয়ের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা ও আকাশ যোগাযোগ বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেছেন তিনি। বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ব্রুনাইয়ের হাইকমিশনার হাজী হারিস বিন ওসমানের বৈঠকে এসব নিয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রতিমন্ত্রী বাংলাদেশিদের জন্য ব্রুনাইয়ে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়ে ঢাকার আগ্রহের কথা জানান। তিনি বলেন, দুই দেশের পারস্পরিক স্বার্থে জনশক্তি সহযোগিতা আরও বিস্তৃত করা প্রয়োজন।
বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক জোরদারে বাংলাদেশ-ব্রুনাই ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ (বিজনেস-টু-বিজনেস) বাড়ানো, নারী উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশ-ব্রুনাই চেম্বার অব কমার্স প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন শামা ওবায়েদ ইসলাম। তিনি ব্রুনাইয়ের বাজারে বাংলাদেশের ওষুধ, পাটজাত পণ্য, কৃষিপণ্য ও আমের জন্য আরও বেশি বাজার সুবিধা দেওয়ার আহ্বান জানান।
ব্রুনাইয়ের হাইকমিশনার এসব প্রস্তাবকে স্বাগত জানিয়ে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণে তার দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বৈঠকে দুই দেশের ব্যবসায়ী চেম্বার, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সমন্বয়ে একটি যৌথ ব্যবসায়িক গ্রুপ গঠনের বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়। এই গ্রুপ দুই দেশের মধ্যে বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি এবং পারস্পরিক লাভজনক সম্পর্ক আরও গভীর করতে কাজ করবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category