• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
Headline
প্রায় ৩৫ বছর পর দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি নির্বাচনে এবার হতে যাচ্ছে ভোটের লড়াই সাদপন্থিদের ইজতেমা বন্ধসহ প্রধানমন্ত্রীর কাছে ৯ দাবি জানালো হেফাজত মমতার গাড়িবহরে জুতা ও কাদা নিক্ষেপ, ‘ডাকাতের রানি’ স্লোগান বিলাসবহুল গাড়ি ছেড়ে সাধারণ ব্র্যান্ডে ঝুঁকছেন ধনী ক্রেতারা ট্রাম্প ‘বন্ধু’ হলেও নিজের অবস্থান ‘কঠোর’ করতে জানেন নেতানিয়াহু চীন নির্ভরতা কমাতে লবণ দিয়ে ব্যাটারি তৈরির পথে যুক্তরাষ্ট্র প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তন হচ্ছে, বেশি ঝুঁকিতে উপকূলীয় এলাকা: তথ্যমন্ত্রী জেট ফুয়েলের দাম বাড়লো ১৫৯ টাকা ৫২ পয়সা আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার : ইসি সচিব পাকিস্তান-তুরস্ককে কঠিন শিক্ষা দেয়ার হুমকি ইয়েমেনের বিদ্রোহীদের

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

Reporter Name / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

প্রভাত ডেস্ক: প্রত্যাবাসন প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ থেকে তিন লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমারের জান্তা সরকার। বুধবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ তথ্য জানান। মালয়েশিয়া থেকেও পাঁচ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে মিয়ানমার সরকার সম্মত হয়েছে বলে সাংবাদিকদের জানান আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, দুই দেশের মধ্যে আলাপ-আলোচনার পর মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নিতে সম্মত হয়েছে।
আনোয়ার ইব্রাহিম আরও বলেন, এ কারণেই মিয়ানমারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। তারা এখন মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা এবং বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে মিয়ানমারে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। কেন? কারণ, আমরা আলোচনা ও কূটনৈতিক সমঝোতার মাধ্যমে এগিয়েছি। এসব বিষয়ে সতর্ক ও বিচক্ষণ কূটনীতি প্রয়োজন। একই সময়ে আনোয়ার ইব্রাহিম জোর দিয়ে বলেন, মালয়েশিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের দ্বারা কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে তা মেনে নেওয়া হবে না। জনসমাগমস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তিনি পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন বলেও জানান আনোয়ার।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘আমি তাদের আগেই সতর্ক করেছি, এবং গতকাল আমি পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছি, আমি চাই না রোহিঙ্গারা সড়ক ও জনসমাগমস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি করুক। এটি মালয়েশিয়া। তারা আমাদের সমস্যায় ফেলতে বা বিরক্ত করতে পারে না। করলে পুলিশ ব্যবস্থা নেবে।’
মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরেই রোহিঙ্গাদের বিতাড়িত করার দাবি উঠেছে। প্রধানমন্ত্রী ইব্রাহিম বলেন, কিন্তু আগে এর বাস্তবায়ন কঠিন ছিল। কারণ, মিয়ানমার শরণার্থীদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানিয়েছিল। আনোয়ার আরও বলেন, ‘মানুষ বলে, “তাদের ফেরত পাঠান, ফেরত পাঠান”। কিন্তু আমরা তাদের কোথায় পাঠাব? আগে মিয়ানমার তাদের গ্রহণ করতে চাইত না। তাই আমাদের তাদের নির্ধারিত কিছু স্থানে রাখতে হয়েছে।’
প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় বসবাসরত রোহিঙ্গা সম্প্রদায়কে স্থানীয় আইন মেনে চলার এবং সাধারণ মানুষের জন্য কোনো অসুবিধা সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category