• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
Headline
থাইল্যান্ডে মেডিক্যাল ভিসায় মাল্টিপল-এন্ট্রি সুবিধা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে বেসরকারি বিনিয়োগের সুযোগ দিচ্ছে সরকার এত কিছুর পরও সরকার শান্তভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে: রিজভী পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী সাভারে ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ ২১ কারখানা, ১৭টিতে ছুটি হোমনায় নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ গোপালগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, শহরজুড়ে বিজিবি-আনসারের টহল

বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ: স্পিকার

Reporter Name / ৪১ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

প্রভাত রিপোর্ট: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতাবৃদ্ধির ফলে উপকূলীয়, হাওর ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের জীবিকা ক্রমাগত বিপন্ন হয়ে পড়েছে।তিনি বলেন, মানুষের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। রবিবার (২৫ অক্টোবর) স্পিকারের সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও সিইও মাকসোদা মাকসোদির নেতৃত্বে প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে এ কথা বলেন স্পিকার।স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, উইনরক ইন্টারন্যাশনাল চার দশকেরও বেশি সময় ধরে চলমান অংশীদারত্বের ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছে। বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার জলবায়ু পরিবর্তন এবং সামাজিক সুরক্ষায় উইনরক ইন্টারন্যাশনাল ইতিবাচক ভূমিকা পালন করছে।তিনি বলেন, বাংলাদেশ তুলনামূলকভাবে কম কার্বন নিঃসরণ করে থাকে। কিন্তু কার্বন ডাই-অক্সাইড গ্যাস নিঃসরণের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে।সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বহুমুখীকরণ, কৃষিপণ্য উৎপাদনে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে ফেরত বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার সুরক্ষা বিষয়ে মতবিনিময় করেন।স্পিকার এসময় প্রতিনিধিদলকে জানান, বিগত ১৭ বছরের স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ থেকে প্রচুর অর্থপাচার হয়েছে। পাচার অর্থ পুনরুদ্ধারে তিনি এসময় মার্কিন সরকারের সহযোগিতা কামনা করেন।বৈঠকে উইনরক ইন্টারন্যাশনালের প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category