• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
Headline
১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনার পরিকল্পনা আনসার সদস্যদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে : মহাপরিচালক গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ে সরকারের প্রতিনিধি : জহির উদ্দিন স্বপন ১০ হাজার টাকায় ভাড়া দেয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে জামায়াতের ১৫ দাবি বিগত সরকারের প্রত্যেকটা অন্যায়ের বিচার এই মাটিতেই হবে : সমাজকল্যাণমন্ত্রী দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী শিক্ষার্থী-শিক্ষকদের উদ্ভাবনী ধারণায় অর্থায়ন করবে সরকার: মাহদী আমিন ১২৫০০ টাকা বিদ্যুৎবিল দাবি রাজধানীর হোম ইকোনমিক্স অধ্যক্ষের, পদত্যাগ দাবি শিক্ষার্থীদের আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

Reporter Name / ১০৮ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

প্রভাত বিনোদন : ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা ও প্রচারে বিশেষ অবদানের জন্য এ সম্মাননা পাচ্ছেন তিনি।
দীর্ঘদিন ধরে নজরুলসংগীতের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ফাতেমা তুজ জোহরা। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী হিসেবে তিনি নজরুলের গানকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলেছেন। দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে তার পরিবেশনা প্রশংসিত হয়েছে। নজরুলসংগীতের শিক্ষা, পরিবেশনা ও গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি একাধিকবার সম্মানিত হয়েছেন।
একই পুরস্কারের আরেকজন প্রাপক হলেন বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক রশিদুন্ নবী। নজরুলের জীবন, সাহিত্য ও দর্শন নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে তিনি গুরুত্বপূর্ণ প্রবন্ধ ও গ্রন্থ রচনা করেছেন। বাংলা সাহিত্যে নজরুলচর্চাকে সমৃদ্ধ করার ক্ষেত্রে তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় ফাতেমা তুজ জোহরা বলেন, “অনেক মন খারাপ ছিল, মনে হচ্ছিল, আমি হারিয়ে গেছি। কেউ আমাকে আর খুঁজবে না, চিনবে না, জানবে না। পুরস্কারটা পেয়ে এত সারপ্রাইজড হয়েছি, অনেক ভালো লাগা কাজ করছে। বাংলা একাডেমিকে অনেক ধন্যবাদ।” তিনি আরও জানান, এই স্বীকৃতি তার দীর্ঘদিনের সংগীতসাধনাকে নতুনভাবে অনুপ্রাণিত করবে।
আগামী ২৩ মে (শনিবার) বিকেল ৩টায় বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category