• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
Headline
দীপাবলিতে অযোধ্যায় আলোর উৎসব কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার কিশোর শ্রমবাজারে মানসম্মত কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি গড়ে তোলার আহ্বান বিশেষজ্ঞদের বিমানকে দুর্নীতিমুক্ত ও লাভজনক করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে, এলজিইডি প্রকৌশলীদের প্রতিমন্ত্রী ডিজিটাল অবকাঠামো নির্মাণের শুরু থেকেই সাইবার নিরাপত্তায় গুরুত্ব দিতে হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফ ডিসেম্বরে শেখ হাসিনা আসছেন, এটা রাজনৈতিক প্রোপাগান্ডা: ইশরাক ফতুল্লায় মাদ্রাসায় আগুন: শিক্ষার্থীদের চিকিৎসা ফ্রি, ২ মেডিকেল বোর্ড স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট দিয়েছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী

বাগেরহাটে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, সীমানার কাটাতার ও পিলার ভেঙ্গে ফেলার অভিযোগ

Reporter Name / ১২৫ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে আদালতের নির্দেশ উপেক্ষা করে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। জমি দখলে নিতে সীমানার কাটাতার, পাকা গাথুনি ও পিলার ভেঙ্গে ভেঙ্গে ফেলা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষনিক থানা পুলিশকে জানালে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ণ্ত্রনে নেয়। মোরেলগঞ্জ উপজেলা সদরের বারুইখালী এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ জমির মালিক আবু হানিফ জানান, মোরেলগঞ্জ উপজেলার ফকিরের তকিয়া মৌজায় ওয়ারিশ সূত্রে পাওয়া ২২ শতক জমি সীমানা নির্ধারণ করে কাটাতারের বেড়া ও সীমানা প্রাচির নির্মান করে ভোগ দখলে আছি। কিন্তু প্রতিপক্ষ উজ্জল মুন্সি ও আফরোজা বেগমের লোকজন শুক্রবার (২৩ অক্টোবর) সকালে সীমানা প্রাচির, টিনসেড ঘর ও কাটাতারের বেড়া ভেঙ্গে ফেলে। এ ঘটনায় পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌছে অভিযোগের সত্যতা পায়। এরপরেও তারা ক্ষিপ্ত হয়ে পুনরায় ভাংচুর করে। এ ঘটনায় ন্যায় বিচারের স্বার্থে মোরেলগঞ্জ থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
আবু হানিফ আরও বলেন, আমাদের শরীকদের অনেক জমি রয়েছে। এর মধ্যে আমাদের ২২ শতক জমি পরিত্যক্ত ছিল। আমরা যখন এটি ভোগদখল শুরু করি। তখন প্রতিপক্ষরা এসে জমি দাবি করে এবং আমাদের হয়রানি করতে থাকে। বিষয়টি নিয়ে খুলনা জোনাল সেটেলমেন্ট অফিসের দারস্ত হলে রেকর্ড সংশোধন করে আমাদের অনুকূলে নামজারির আদেশ দেয়।পরবর্তীতে উপজেলা সরকারি আমিন পরিমাপ করে সরকারি রেকর্ড ও চুড়ান্ত খতিয়ান অনুযায়ী উক্ত জমির সঠিক সীমানা নির্ধারণ করে দেয়। এর পরেও প্রতিপক্ষরা বিভিন্ন সময় আমাদের হয়রানির চেষ্টা করছেন। এমনকি ভাংচুর ও জোরপূর্বক জমি দখলের পায়তারা করছেন তারা। এ অবস্থায় আমরা জীবনের নিরাপত্তায় হীনতায় ভুগছি। এ বিষয়ে মোরেলগঞ্জ থানায় সাধারণ ডায়রী করা হয়েছে।
অভিযুক্ত আফরোজা বেগম বলেন, তারা যে জমি পাবে, তার থেকে বেশি জমি দখলের জন্য ঘিরে নিয়েছেন। আমরা কারও জমি দখল বা ভাংচুর করিনি।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, কাটাতারের বেড়া ভাংচুরের খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category