• শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
Headline
কচুয়ায় পত্রিকার হকার ডলারকে সাইকেল উপহার দিলেন কিশোর বিশ্বাস বাগেরহাটে তীব্র তাপদাহ থেকে কষ্ট লাঘবে কুলিং স্টেশন স্থাপন ও বিশুদ্ধ পানি সরবরাহ কালিয়াকৈরে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: এলাকাবাসীর বিক্ষোভ, মামলা সাহারা মরুভূমির তীব্র দাবদাহ আর পানির অভাবে ৪৯ জনের মৃত্যু আখাউড়ায় অলৌকিক দাবি করা সেই গাছ কেটে ফেললো প্রশাসন কন্যাসন্তানের মা হচ্ছেন বুবলী, খবর দিলেন নিজেই গোপালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘরবাড়িতে অগ্নিসংযোগ ২০২৬ বিশ্বকাপ: এক নজরে ৪৮ দলের শক্তি, সম্ভাবনা ও ম্যাচের সময়সূচি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল : সেই জরাজীর্ণ বাসের লাইসেন্স বাতিল বাজারে ক্রেতা কম, দাম অনেকটা স্থিতিশীল

বাগেরহাটে তীব্র তাপদাহ থেকে কষ্ট লাঘবে কুলিং স্টেশন স্থাপন ও বিশুদ্ধ পানি সরবরাহ

Reporter Name / ২২ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

বাগেরহাট প্রতিনিধি:তীব্র তাপদাহ থেকে শ্রমজীবী ও সাধারণ মানুষের কষ্ট লাঘবে কুলিং স্টেশন স্থাপন ও বিশুদ্ধ পানি সরবরাহ, হাতপাখা, ছাতা ও জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে। এতে স্বস্তি প্রকাশ করেছে শ্রমজীবী, পথচারী সহ সর্বস্তরের মানুষ।
বৃহস্পতিবার (৪মে) দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে কুলিং স্টেশন স্থাপনের উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুটুল, জেলা ও দায়রা জজ আদালতের পিপি মাহাবুব মোর্শেদ লালন, রেডক্রিসেন্টের নির্বাহী সদস্য আল-আমীন সরদার, বাস মালিক সমিতির নেতৃবৃন্দ, বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবক রা উপস্হিত ছিলেন।
তীব্র তাপদাহে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে স্থাপিত কুলিং স্টেশন থেকে শত শত পথচারী, শ্রমজীবী ও অসহায় মানুষ বিশুদ্ধ পানি, বিশ্রাম এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পেয়ে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। এ ধরনের উদ্যোগে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
বাগেরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুটুল বলেন,তীব্র তাপদাহে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে স্থাপিত কুলিং স্টেশন থেকে শত শত পথচারী, শ্রমজীবী ও অসহায় মানুষ বিশুদ্ধ পানি, বিশ্রাম এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পেয়ে উপকৃত হবে। এর ফলে হিটস্ট্রোক ও পানিশূন্যতার ঝুঁকি কমেছে এবং জনসচেতনতা বৃদ্ধি পাবে।” তীব্র তাপদাহে সাধারণ মানুষের স্বস্তি দিতে রেড ক্রিসেন্ট সোসাইটি ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে। তীব্র গরমে হিট স্ট্রোকের মতন ঝুকি থেকে মুক্ত হবে বলে জানান এই নেতা।
বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন,প্রচন্ড তাপদাহে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমের উদ্যোগ নেওয়ায় স্বাস্থ্যঝুকি থেকে রক্ষা পাবে। এছাড়া সাধারণ মানুষের মধ্যে জন সচেতনতা বাড়াতে সকলকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category