• রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
Headline
হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড, চঞ্চলের ২০ বছরের কারাদণ্ড বাগেরহাটে চাকুরী বহাল রাখার দাবি আউটসোর্সিং কর্মচারীদের পাচার হওয়া ৩০ লাখ কোটি টাকা দেশে ফেরত আনার দাবি তুরাগ নদীতে ছাত্রলীগ নেতাকর্মীর মরদেহ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ ২৯ জুন প্রকাশ পাবে নোরা ফাতেহি- সঞ্জয়ের নতুন গান ‘চ্যাম্পিয়ন’ ব্যক্তিগত সীমাবদ্ধতার উর্দ্ধে উঠে সমাজ ও মানুষের জন্য কাজ করতে হবে-প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বাংলাদেশের সবচেয়ে বড় বাস্তবতা এখন চীন ও ভারতের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি দোকান মালিক সমিতির অর্থমন্ত্রী দুঃসাহসী, গগনস্পর্শী বাজেট দাঁড় করিয়েছেন: আলতাফ হোসেন চৌধুরী বাজারে চালসহ সব দ্রব্যের মূল্য স্থিতিশীল: সংসদে খাদ্য প্রতিমন্ত্রী

বাগেরহাটে ১ লাখ ৮৬ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ ক্যাপসুল

Reporter Name / ১৩ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

মো. হাসিবুর রহমান, বাগেরহাট : বাগেরহাটে আগামীকাল ২৮ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। জেলার ১ লাখ ৮৬ হাজার ১৯৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে জেলা সিভিল সার্জন অফিসের সম্মিলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইন সফল করতে ৩ হাজার ৭১৬ জন স্বেচ্ছাসেবক, ২৩১ জন প্রথম শ্রেণির সুপারভাইজার এবং ৬৯৩ জন স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী ও সিএইচসিপি দায়িত্ব পালন করবেন। এ ছাড়া শিশুদের জন্য ২৯ হাজার ৫০০টি নীল এবং ১ লাখ ৯৩ হাজার লাল ভিটামিন ‘এ’ক্যাপসুল প্রস্তুত রাখা হয়েছে।
বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় জানানো হয়, কেন্দ্র সদরসহ জেলার বিভিন্ন ইউনিয়ন, উপজেলা ও পৌর এলাকায় ক্যাম্পেইন পরিচালিত হবে। অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ.স.ম. মো. মাহবুবুল আলম, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শেখ রিয়াদুজ জামান, জেলা প্রশাসকের কার্যালয়ের মেজবাহ উদ্দীন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ শুনু, সাধারণ সম্পাদক মো. হেদায়েত হোসেন লিটনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
সভায় বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রতিটি শিশুকে ক্যাম্পেইনের আওতায় আনার জন্য অভিভাবকদের সচেতন হতে হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category