• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

বাবার শেষকৃত্যে ড্রোন, আইনি ব্যবস্থা নিতে পারেন মেসি

Reporter Name / ৫৬ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস: রোজারিওর এল প্রাদো কবরস্থানে রবিবার দুপুরে শেষ হয়েছে হোর্হে মেসির অন্ত্যেষ্টিক্রিয়া। তবে বাবাকে শেষবিদায় জানানোর সেই নিভৃত মুহূর্তেও রেহাই মেলেনি গণমাধ্যমের ক্যামেরা থেকে—আর তারই জেরে এবার লিওনেল মেসির আইনজীবীরা নিতে যাচ্ছেন আইনি পদক্ষেপ। একাধিক সংবাদমাধ্যমের বিরুদ্ধে পরিবারের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন মেসির আইনজীবীরা।
দুই দিন আগে গভীর রাতে ৬৮ বছর বয়সে রোজারিওর একটি হাসপাতালে মারা যান হোর্হে মেসি। গতকাল পেরেস এলাকার রুট ৩৩-এর ধারে বেসরকারি কবরস্থান এল প্রাদোয় মেসি সিনিয়রের শেষকৃত্য হয় পারিবারিকভাবে। স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন ছেলেকে নিয়ে এর মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে বিশেষ বিমানে রোজারিওয় পৌঁছান মেসি, যোগ দেন মা সেলিয়া কুচ্চিত্তিনি ও ভাইবোনদের সঙ্গে। কবরস্থানের প্রবেশপথ স্থানীয় সময় শনিবার দুপুর থেকেই বন্ধ রাখা হয় সাধারণের জন্য, শুধু অনুমোদিত গাড়িই পেয়েছে প্রবেশাধিকার।
কিন্তু নিরাপত্তার এই বেষ্টনী উপেক্ষা করে কবরস্থান এলাকায় আকাশপথে ড্রোন ওড়ায় বুয়েনস এইরেসভিত্তিক কয়েকটি টিভি চ্যানেল। রোজারিওর স্থানীয় সংবাদমাধ্যম লা কাপিতাল এবং একাধিক আর্জেন্টাইন সংবাদমাধ্যমের নিশ্চিত করেছে এই খবর। ওপর থেকে শোকার্ত পরিবারের ছবি তোলার এই চেষ্টা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়—অনেকেই একে সাংবাদিকতার নৈতিক সীমা লঙ্ঘন বলে আখ্যা দেন। পরিস্থিতি সামাল দিতে সান্তা ফে পুলিশ জরুরি ভিত্তিতে কবরস্থান এলাকায় ড্রোন ওড়ানো পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করে। রোববার শেষকৃত্য শেষ না হওয়া পর্যন্ত বহাল ছিল সেই নিষেধাজ্ঞা।
এ ঘটনার জেরেই এবার মাঠে নেমেছে মেসির আইনি দল। সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, যেসব গণমাধ্যম এই ব্যক্তিগত শোকযাত্রার সীমা লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন মেসির আইনজীবীরা।
উল্লেখ্য, শেষকৃত্যের খবর আসার আগেই মেসি পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিল, উন্মুক্ত কোনো শোকসভা নয়—হবে সম্পূর্ণ ঘরোয়া বিদায়। কবরস্থানের বাইরে যেমন অনেকেই মেসির জন্য রেখে গেছেন সহর্মিতার বার্তা। ৭০০ কিলোমিটার দূর থেকে এসেছিলেন ১৫ বছর বয়সী লুকাস ব্লাঙ্কো। তিনি যেমন মনে করিয়ে দিয়েছেন, মেসি আর্জেন্টিনাকে যা দিয়েছেন, তাতে এই কঠিন এই সময়ে তার কিছুটা হলেও প্রতিদান দিতে চান ভক্তরা। অনেকেই পোস্টার নিয়ে এসেছিলেন, যাতে লেখা ছিল, ‘মেসি শক্ত থাকুন’।


আপনার মতামত লিখুন :
More News Of This Category