• সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
Headline
জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের হোমনায় ৩০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ আটক-১ দুবাইয়ে যেভাবে গ্রেফতার হলেন বেনজীর, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী দুই কিডনি অকেজো, তবুও স্বপ্ন হারাননি মীম- বাঁচতে চান, ফিরতে চান কলেজের শ্রেণিকক্ষে রাণীনগরে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ: ভাঙনের শঙ্কায় হাজারো মানুষ রাউজানে যুবদল নেতাকে হত্যার পর চলে যান ফাঁকা গুলি ছুড়ে নাজিরপুরের রঘুনাথপুর বৃদ্ধাশ্রমের উদ্বোধন শরীয়তপুরে নারীকে খুঁটিতে বেঁধে মারধর, হাসপাতালে ভর্তি আঞ্চলিক ক্ষেত্রে ‘সার্ক’-ই হবে বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষার মূল ভিত্তি: তথ্যমন্ত্রী আমরা বাজেটকে যথাসম্ভব অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী

বার্সেলোনার সঙ্গে নতুন দুই বছরের চুক্তিতে কোচ হ্যান্সি ফ্লিক

Reporter Name / ৩২ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস: বার্সেলোনার সঙ্গে নতুন দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন কোচ হ্যান্সি ফ্লিক। চুক্তি শর্তে আরও এক মৌসুমের জন্য মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। ৬১ বছর বয়সী এই জার্মান কোচ গত রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে কাতালান ক্লাবটির হয়ে টানা দ্বিতীয় লা লিগা শিরোপা নিশ্চিত করেন।
আলাভেসের মাঠে লিগ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, “অবশ্যই আমি খুব খুশি। এটি আমাকে আরও এক বা দুই বছর কাজ চালিয়ে যাওয়ার আত্মবিশ্বাস দিচ্ছে। তিনি আরও বলেন, অনেক কোচই হয়তো তিন, চার বা পাঁচ বছরের চুক্তি করতে খুশি হতেন। কিন্তু বার্সার ক্ষেত্রে আমি মনে করি সীমিত মেয়াদের চুক্তিই ভালো এবং আমি সেটিকে মূল্য দিচ্ছি। আমরা ২০২৮ সাল পর্যন্ত একসঙ্গে থাকব। সবকিছু ভালোভাবে চললে পরে আমরা সিদ্ধান্ত নেব চালিয়ে যাব কি না। আমার থামার অধিকার আছে, ক্লাবেরও আছে।
বার্সেলোনায় ২০২৪ সালের গ্রীষ্মে যোগ দেন ফ্লিক। ক্লাবে দুই মৌসুমে তিনি দুটি লা লিগা শিরোপা, একটি কোপা দেল রে এবং দুটি স্প্যানিশ সুপার কাপ জিতেছেন। তবে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এখন তার নাগালের বাইরে রয়ে গেছে। ২০২০ সালে সাবেক ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে এই প্রতিযোগিতা জিতলেও, কাতালোনিয়ায় আসার পর আর সফল হতে পারেননি তিনি।
এ মৌসুমে কোয়ার্টার-ফাইনালে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে হেরে বিদায় নেয় বার্সেলোনা। আর গত মৌসুমে সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে দুই লেগ মিলিয়ে ৭-৬ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category