• সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
Headline
বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে নতুন ধরনের ভোগান্তিতে গ্রাহক তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন যুবদল কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে বাগেরহাটে আনন্দ মিছিল মতিঝিলের শাপলা চত্বর এলাকায় জনতা ব্যাংকের সামনে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই সন্দ্বীপে ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার বিশ্ব সমুদ্র দিবস: টেকসই ভবিষ্যতের জন্য সমুদ্র রক্ষায় হোক সবার অঙ্গীকার সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীকে স্পিকার আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির ঐতিহাসিক ছয় দফা দিবস আজ চট্টগ্রাম মেডিক্যালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে নতুন ধরনের ভোগান্তিতে গ্রাহক

Reporter Name / ২১ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

প্রভাত রিপোর্ট: বিদ্যুতের প্রিপেইড মিটারে রিচার্জ করতে গিয়ে নতুন ধরনের ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। আগে যেখানে রিচার্জের জন্য ২০ ডিজিটের টোকেন নম্বর ব্যবহার করা হতো, সেখানে এখন অনেক গ্রাহকের মোবাইলে প্রায় ২০০ ডিজিটের টোকেন নম্বর আসছে। দীর্ঘ এই নম্বর খাতায় লিখে মিটারে ডায়াল করতে গিয়ে ভুল করছেন অধিকাংশ গ্রাহক। ফলে টাকা পরিশোধ করেও বিদ্যুৎ সংযোগ চালু করতে না পেরে দুর্ভোগে পড়েছেন তারা।
ভুক্তভোগীরা জানান, মোবাইল ব্যাংকিং বা অন্যান্য মাধ্যমে রিচার্জের পর প্রাপ্ত টোকেন নম্বর এত দীর্ঘ যে তা মিটারে প্রবেশ করাতে অনেক সময় লাগছে। সামান্য ভুল হলেই টোকেন গ্রহণ করছে না মিটার। একাধিকবার চেষ্টা করেও অনেকেই রিচার্জ সম্পন্ন করতে পারছেন না।
রাজধানীসহ বিভিন্ন এলাকার গ্রাহকরা অভিযোগ করেন, ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেও টোকেন প্রবেশ করাতে না পারায় অনেক বাসা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এতে শিশু, বৃদ্ধ ও কর্মজীবী মানুষদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এনিয়ে রাজধানী ডেমরার ৬৬ নং ওয়ার্ডের ডগাইর এলাকার বাসিন্দা ব্যবসায়ি ফজল আহমেদ ও ৬৫ নং ওয়ার্ডের আলমগীর হোসেন এবং ৬৬ নং ওয়ার্ডের আইডিয়েল রোড নিবাসী এডভোকেট মামুন ও ৬৬ নং ওয়ার্ডের মাজার রোড নিবাসী নবাবপুরের ব্যবসায়ি আলমগীর হোসেন । তাঁরা ১০ তলা নামক চায়ের দোকানে বসে বাসার বিদ্যুৎ মিটারে রিচার্জ করছিলেন। এ সময় বিরক্তি প্রকাশ করে তারা বললেন, ‘২০০ ডিজিট টাইপ করা সম্ভব বলুন? গত চার ঘণ্টা ধরে চেষ্টা করছি, প্রতিবারই একটা না একটা সংখ্যা ভুল হচ্ছে। এজন্য খাতায় লিখে নিচ্ছি। বাসায় বিদ্যুৎ নেই, বাচ্চারা কষ্ট পাচ্ছে।’
এরকম হতে পারে না। নিশ্চই কোনো গোলমাল আছে। তারা আরো বললেন, বিদ্যুতের গ্রাহকদের সবাই তো আর ওই অর্থে শিক্ষিত না। আবার অনেক বৃদ্ধ গ্রাহক আছেন। এত সংখ্যার ডিজিট লিখতে গেলে তারা বারবার ভুল করবে এটাই স্বাভাবিক। যদি এ ধরনের জটিলতা তৈরি হয়ে তাহলে এটার সমাধান করতে হবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সম্প্রতি বিদ্যুতের নতুন মূল্য বা ট্যারিফ সমন্বয় এবং সংশ্লিষ্ট তথ্য হালনাগাদের কারণে এই দীর্ঘ টোকেন নম্বরের প্রয়োজন হচ্ছে। নতুন মূল্য সংযোজনের তথ্য মিটারে আপডেট করার জন্য প্রথমবারের মতো প্রায় ২০০ ডিজিটের বিশেষ টোকেন ব্যবহার করতে হচ্ছে। এই আপডেট সম্পন্ন হওয়ার পর পরবর্তী রিচার্জে আবার আগের মতো ২০ ডিজিটের স্বাভাবিক টোকেন নম্বর পাওয়া যাবে।
তবে তাৎক্ষণিকভাবে এ সমস্যার কোনো বিকল্প সমাধান নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গ্রাহকদের ধৈর্য ধরে প্রথমবার দীর্ঘ টোকেনটি সম্পূর্ণভাবে মিটারে প্রবেশ করানোর পরামর্শ দেয়া হয়েছে।
গ্রাহক পরিচয়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি বা ডিপিডিসির কাস্টমার কেয়ারের ১৬১১৬ নম্বরে যোগাযোগ করা হলে তারা জানান, বিদ্যুতের নতুন ট্যারিফ নির্ধারণের কারণে এ সমস্যা তৈরি হয়েছে। প্রথমবার রিচার্জ করলে দ্বিতীয়বার এ সমস্যা থাকবে না। এজন্য প্রথমবার গ্রাহকদের একটু কষ্ট করতে হবে।
এদিকে আকস্মিক এই পরিবর্তনের বিষয়ে আগে থেকে পর্যাপ্ত প্রচারণা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন অনেক গ্রাহক। তাদের দাবি, বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলোর উচিত ছিল আগেই বিষয়টি জানিয়ে সচেতনতামূলক প্রচার চালানো। তাহলে গ্রাহকদের এমন চরম ভোগান্তির মুখে পড়তে হতো না।
বিদ্যুতের নতুন ট্যারিফ (দাম) নির্ধারণের ফলে ২০০ ডিজিটের টোকেন নম্বর আসছে। প্রথমবার গ্রাহকদের ২০০ ডিজিট ডায়াল করতে হবে। পরের ধাপে আর এই বিড়ম্বনা থাকবে না। আগের মতোই স্বাভাবিক হবে।
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের মধ্যে এ বিষয়টি নিয়ে ব্যাপক উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে। দ্রুত ও সহজ সমাধানের দাবি জানিয়েছেন তারা।
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল কোনাপাড়ার বাসিন্দা হাফিজ আহমদ বলেন, ‘আগে তো নিজেই রিচার্জ করতে পারতাম। এখন একবার ডায়াল করি আবার ভুল হয়। এই করতে করতে চোখে ধান্দা লেগে গেছে। এতগুলো নম্বর ক্যামনে লিখবো বলেন। কার এত সময় আছে যে আমারে রিচার্জ করে দেবে?’
একই এলাকার বাসিন্দা আলি আকবর বলেন, ‘নিজে কয়েক ঘণ্টা ধরে চেষ্টা করে মিটারে টাকা ভরতে পারিনি। পাশের বাসার একজনের পোলা ভার্সিটিতে পড়ে, তারে দিয়া টাকা ভরছি। শুনলাম কারেন্টের দাম বাড়াইছে, তারপরও আবার এই ঝুটকিঝামেলা।’
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অবসরপ্রাপ্ত অধ্যাপক বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন গণমাধ্যমকে বলেন, এরকমটা হতে পারে না। নিশ্চই কোনো গোলমাল আছে। বিদ্যুতের গ্রাহকদের সবাই তো আর ওই অর্থে শিক্ষিত না। আবার অনেক বৃদ্ধ গ্রাহক আছেন। এত সংখ্যার ডিজিট লিখতে গেলে তারা বারবার ভুল করবে এটাই স্বাভাবিক। যদি এ ধরনের জটিলতা তৈরি হয় তাহলে এটার সমাধান করতে হবে। প্রয়োজনে স্ক্যানিংয়ের ব্যবস্থা করতে হবে। এভাবে তো হতে পারে না, আমার কাছেই বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না।
২০০ ডিজিট টাইপ করা সম্ভব বলুন? গত চার ঘণ্টা ধরে চেষ্টা করছি, প্রতিবারই একটা না একটা সংখ্যা ভুল হচ্ছে। এজন্য খাতায় লিখে নিচ্ছি। বাসায় বিদ্যুৎ নেই, বাচ্চারা কষ্ট পাচ্ছে।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) নির্বাহী পরিচালক (অপারেশন) রবিউল হাসান গণমাধ্যমকে বলেন, বিদ্যুতের নতুন ট্যারিফ (দাম) নির্ধারণের ফলে ২০০ ডিজিটের টোকেন নম্বর আসছে। প্রথমবার গ্রাহকদের ২০০ ডিজিট ডায়াল করতে হবে। পরের ধাপে আর এই বিড়ম্বনা থাকবে না। আগের মতোই স্বাভাবিক হবে।


প্রিপেইড মিটারে ২০০ ডিজিটের টোকেন নম্বর যেভাবে রিচার্জ করবেন

প্রিপেইড মিটারে রিচার্জ করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন বিদ্যুতের অনেক গ্রাহক। আগে যেখানে রিচার্জের জন্য ২০ ডিজিটের টোকেন নম্বর ব্যবহার হতো, এখন অনেক গ্রাহকের মোবাইলে ২০০ ডিজিটের টোকেন নম্বর আসছে। এতবড় নম্বর মিটারে ডায়াল করতে গিয়ে ভুল করছেন অনেকে।
ভুক্তভোগীদের অভিযোগ, মোবাইল ব্যাংকিং বা অন্যান্য মাধ্যমে রিচার্জের পর প্রাপ্ত টোকেন নম্বর এত দীর্ঘ যে তা মিটারে প্রবেশ করাতে অনেক সময় লাগছে। সামান্য ভুল হলেই টোকেন গ্রহণ করছে না মিটার। ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেও টোকেন প্রবেশ করাতে না পারায় অনেক বাসা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

এ সমস্যা থেকে দ্রুত কীভাবে সমাধান পেতে পারেন জেনে নিন

ডেসকো প্রিপেইড মিটারে রিচার্জ করার পর প্রাপ্ত ২০০ ডিজিটের বিশাল টোকেনটি মূলত ১০টি আলাদা ব্লকে (প্রতিটি ব্লকে ২০টি করে ডিজিট) বিভক্ত থাকে। ট্যারিফ পরিবর্তন বা মিটার আপগ্রেডের কারণে আসা টোকেনটি ডেসকো মিটারে সঠিকভাবে প্রবেশ করানোর নিয়ম নিচে দেওয়া হলো:
আপনার মোবাইলে আসা এসএমএস বা রিচার্জ স্লিপে ২০টি করে ডিজিট পরপর স্পেস দিয়ে মোট ১০টি লাইনে ২০০টি ডিজিট সাজানো থাকবে। ধাপে ধাপে ২০ ডিজিট করে চাপুন: প্রথম লাইনের ২০টি ডিজিট মিটারের কিপ্যাডে নির্ভুলভাবে তুলুন। এরপর মিটারের লাল বা নীল রঙের ‘Enter’ (↵) বোতামটি চাপুন।
ডিসপ্লে চেক করুন: প্রথম ২০ ডিজিট চাপার পর ‘Enter’ দিলে মিটারের স্ক্রিনে ‘Good’, ‘Open’ বা ‘01’ (প্রথম ধাপ সফল) লেখা আসবে।
বাকি ধাপগুলো সম্পন্ন করুন: প্রথম ধাপ সফল হলে, একইভাবে দ্বিতীয় লাইনের ২০টি ডিজিট চেপে আবার ‘Enter’ চাপুন। এভাবে একে একে ১০টি ধাপই (মোট ২০০ ডিজিট) সম্পন্ন করতে হবে।
চূড়ান্ত সফল বার্তা: ১০ নম্বর ধাপের শেষ ২০টি ডিজিট চেপে ‘Enter’ দেওয়ার পর মিটারের ডিসপ্লেতে মূল রিচার্জের টাকা বা ‘SUCCESS’ লেখাটি ভেসে উঠবে।
জরুরি কিছু বিষয় ও কোডভুল হলে সংশোধন: চাপার সময় কোনো একটি সংখ্যা ভুল হলে ডেসকো মিটারের তীর চিহ্ন বা ক্রস (←) বোতামটি চেপে সেটি মুছে আবার সঠিক সংখ্যাটি চাপুন। পরপর ভুল করবেন না; মাঝপথে কোনো একটি ধাপে ভুল হলে স্ক্রিনে ‘Reject’ বা ‘Error’ দেখাতে পারে। এমন হলে ঘাবড়াবেন না, তবে পরপর তিনবার ভুল করলে মিটার লক হয়ে যেতে পারে।
মিটারের ব্যালান্স দেখা: টোকেন ইনপুট শেষ হওয়ার পর আপনার ডেসকো মিটারে টাকা যোগ হয়েছে কি না তা নিশ্চিত করতে ‘801’ চেপে ‘Enter’ দিন, স্ক্রিনে বর্তমান ব্যালান্স দেখতে পাবেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category