• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
Headline
ইরানে গায়িকা ও তাঁর দলের সদস্যদের বেত্রাঘাত অস্ত্রবাহী স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি রাশিয়ার হুমকি মোকাবিলার ঘোষণা ন্যাটোর শেফ থেকে এনভিডিয়ার শীর্ষ কর্মকর্তা, জেনসেন হুয়াংয়ের মেয়ে নিজ পদে এনভিডিয়ায় ফিরেছেন জেনসেন হুয়াং ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা করবে জাপান, যাত্রীদের খরচ কত বাড়বে ৪ মাসে ৮ হাজার ৬৪৯ টন প্রাণিজ পণ্য রপ্তানি, আয় ৩০৯ কোটি টাকা গ্যাস ও কনডেনসেট বিক্রি করে বিজিএফসিএলের মুনাফা ১৪৮ কোটি টাকা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার চুলে রঙ করার কারণে হেরেছেন শুনে নেইমার বললেন, ‘ওরা ফুটবল বোঝে না’

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার

Reporter Name / ৬ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

প্রভাত অর্থনীতি: মালয়েশিয়াগামী কর্মীদের বহনকারী প্রথম ফ্লাইট আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ৭টায় ঢাকা ছাড়বে। বিনা খরচে বিমানের প্রথম ফ্লাইটে যাবেন ১১২ কর্মী। বাংলাদেশ ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডর (বোয়েসেল) একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান এই ফ্লাইটের উদ্বোধন করবেন। ওই ১১২ জন কর্মী মালয়েশিয়ার ডিএইচএল প্রতিষ্ঠানে যাচ্ছেন। যাত্রীদের সব খরচ বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান। এর আগে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, মালয়েশিয়ায় ১০ হাজার শ্রমিক যাচ্ছেন বিনা খরচে। তাদের মধ্যে এক হাজার যাচ্ছেন গুম-খুনের শিকার ও জুলাইয়ে অবদান রাখা ব্যক্তিরা।
প্রধানমন্ত্রী আরও বলেছিলেন, স্বৈরাচারের আমলে সিন্ডিকেটের কারণে অনেক দেশ শ্রমিক নেওয়া বন্ধ করেছিল। বর্তমান সরকার সেই অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে। প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো সহজ করতে ও হুন্ডি প্রতিরোধে সরকার কাজ করছে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। প্রথম ফ্লাইটের পর বাকি কর্মীদের যাওয়ার সময়সূচি এখনও জানা যায়নি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category