• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে ‘গানে গানে জুলাই’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকার জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দুবাইয়ে বেনজীরের মুক্তির খবর, সম্ভাবনাটি উড়িয়ে দিচ্ছে না ঢাকার পুলিশ পুলিশের ওপর হামলার সুনির্দিষ্ট তথ্য নেই, তবে আমরা সবসময় সতর্ক: ডিবি ছবি তোলা ও প্রকাশের জন্য ফটোসাংবাদিকদের চাকরিও হারাতে হয়েছে : শামসুজ্জামান দুদু চেক ডিজঅনার মামলায় সাহেদের ১ বছরের কারাদণ্ড টেরোরিস্ট নিয়ে এখন কেউ কথা বলে না: পররাষ্ট্র উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করা আমাদের ভুল ছিল: আসিফ মাহমুদ নবায়নযোগ্য জ্বালানির প্রসারকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন পপসংগীত তারকা টেইলর সুইফট ও এনএফএল’র ট্রাভিস কেলসি

Reporter Name / ৩৩ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন : আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পপসংগীতের বিশ্ব তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসি। তারকাখচিত এই বিয়ের অনুষ্ঠান পরিচালনা করেন জনপ্রিয় কৌতুক অভিনেতা অ্যাডাম স্যান্ডলার। শুক্রবার নিউইয়র্ক সিটিতে বিয়ে সম্পন্ন হওয়ার খবরটি বিবিসিকে নিশ্চিত করেছেন টেইলর সুইফটের জনসংযোগ কর্মকর্তা ট্রি পেইন।
নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত এই বিয়ের অনুষ্ঠানকে অনেকেই ‘শতাব্দীর সবচেয়ে জাঁকজমকপূর্ণ আয়োজন’ বলে আখ্যা দিচ্ছেন। অনুষ্ঠান উপলক্ষে ম্যানহাটানের অন্যতম ব্যস্ত সড়ক বন্ধ করে দেওয়া হয়। হলিউডের বহু তারকা এতে উপস্থিত ছিলেন। অভিনেতা হিউ গ্রান্ট ও জেসন সুডেইকিস, গায়ক বেনসন বুন এবং মডেল জিজি হাদিদের উপস্থিতি নজর কাড়ে। শুক্রবার সারা দিনই অগণিত ভক্ত ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে ভিড় করেন। কেউ টেইলর সুইফটের গান গেয়েছেন, কেউ তাঁর কনসার্টের স্মারক পোশাক পরে এসেছেন। আবার অনেকে অনুষ্ঠানের একঝলক দেখার আশায় মাচা ও স্ক্যাফোল্ডিংয়ে উঠে অপেক্ষা করেছেন।
মূল আয়োজনের আগে বৃহস্পতিবার একই ভেন্যুতে ছোট পরিসরে একটি অনুষ্ঠান হয়, যেখানে প্রায় ১০০ জন অতিথি উপস্থিত ছিলেন বলে জানা যায়। নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া অনুমতিপত্রে ওই অনুষ্ঠানকে ‘প্রি-পার্টি’ হিসেবে উল্লেখ করা হয়েছিল।
শুক্রবারের মূল অনুষ্ঠানের জন্য ভেন্যুর বাইরে আগের দিনের তুলনায় দ্বিগুণ বড় একটি তাঁবু তৈরি করা হয়। কালো কাচে ঢাকা একের পর এক এসইউভি গাড়ি সেই তাঁবুর ভেতর দিয়ে প্রবেশ করায় অতিথিরা গোপনীয়তা বজায় রেখে অনুষ্ঠানে যোগ দিতে পারেন। এ সময় মিডটাউন ম্যানহাটানের কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। অনুষ্ঠান ঘিরে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে পর্দা ও অস্থায়ী প্যাভিলিয়নও স্থাপন করা হয়। ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বিভিন্ন ডিজিটাল সাইনবোর্ডে বিশাল অক্ষরে ‘জাস্ট অ্যান্ড টি ম্যারিড’ লেখা প্রদর্শিত হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category