• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Headline
অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু

বিয়ের পরদিন বাড়িতে হাজির অন্তঃসত্ত্বা প্রেমিকা, নববধূকে নিয়ে উধাও বর

Reporter Name / ২১ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, ময়মনসিংহ: একদিকে বিয়ের আনন্দ, অন্যদিকে বাড়ির সামনে হাজির অন্তঃসত্ত্বা এক তরুণী। দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়েছেন ওমর ফারুক, তার গর্ভে রয়েছে ফারুকের সন্তান। এখন অনাগত সন্তানের পিতৃপরিচয় ও স্ত্রীর স্বীকৃতি চান তিনি। তরুণীর এমন দাবির মুখে নতুন বউকে নিয়ে বাড়ি ছেড়েছেন ফারুক। ঘটনাটি ঘিরে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চর লক্ষীদিয়া গ্রামে তৈরি হয়েছে চাঞ্চল্য।
শনিবার (২১ নভেম্বর) বিকেল পর্যন্ত ফারুকের বাড়িতে অনশনে ছিলেন ওই তরুণী। ঘটনাস্থল ময়মনসিংহ সদর থানা এলাকায় হওয়ায়, আইনি পদক্ষেপ গ্রহণের জন্য রোববার তিনি ময়মনসিংহে গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে যার স্বীকৃতি আদায়ের দাবিতে তার এই অবস্থান, সেই ফারুক বাড়িতে নেই। বৃহস্পতিবার পারিবারিকভাবে বিয়ে করে নববধূকে বাড়িতে এনেছিলেন তিনি। আর বিয়ের পরদিনই পুরোনো সম্পর্কের এমন অভিযোগে বদলে যায় বাড়ির পরিস্থিতি।
স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক নান্দাইল উপজেলার চর লক্ষীদিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার তিনি বিয়ে করে নতুন স্ত্রীকে নিয়ে বাড়িতে ফেরেন। পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে ছিল বিয়ের আনন্দ। কিন্তু সেখানে হাজির হন এক অন্তঃসত্ত্বা তরুণী। তার দাবি, ফারুকের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে এবং তার গর্ভে ফারুকের সন্তান বেড়ে উঠছে।
ওই তরুণীর ভাষ্য অনুযায়ী, মুঠোফোনে পরিচয়ের সূত্র ধরে ওমর ফারুকের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আশ্বাস দিয়ে ফারুক তাকে ময়মনসিংহ শহরের একটি ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে একাধিকবার শারীরিক সম্পর্ক হয় বলে অভিযোগ তার।
তরুণীর দাবি, কিছুদিন পর তিনি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানতে পারেন। এরপর ফারুককে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। কিন্তু বিয়ের বিষয়ে নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন তিনি। একপর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেন ফারুক। এতে অনাগত সন্তানের ভবিষ্যৎ ও নিজের সামাজিক পরিচয় নিয়ে অনিশ্চয়তায় পড়েন ওই তরুণী। তার অভিযোগ, বারবার যোগাযোগের চেষ্টা করেও ফারুকের সাড়া পাননি। এর মধ্যেই বৃহস্পতিবার ফারুক অন্য এক নারীকে বিয়ে করেন। বিষয়টি জানতে পেরে ভেঙে পড়েন তিনি। পরে অনাগত সন্তানের পিতৃপরিচয় এবং স্ত্রীর স্বীকৃতির দাবিতে ফারুকের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন।
তরুণীর ভাষ্য, বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি ফারুকের বাড়িতে গিয়ে অবস্থান নেন। তার উদ্দেশ্য ছিল ফারুকের সঙ্গে সরাসরি কথা বলা এবং নিজের ও অনাগত সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করা। কিন্তু বাড়িতে গিয়ে তাকে পাননি বলে জানা গেছে।
এদিকে বাড়িতে ছিলেন ফারুকের বড় ভাইয়ের স্ত্রী নাজমা আক্তার। তার দাবি, পারিবারিকভাবে বিয়ে করে নববধূকে বাড়িতে আনার পর রাতে ওই তরুণী এসে ফারুকের সঙ্গে সম্পর্কের কথা জানান। তবে দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি বলে দাবি করেন তিনি।
নাজমা আক্তারের ভাষ্য, ওই তরুণী একপর্যায়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন এবং আত্মহত্যার হুমকি দেন। পরিস্থিতি এড়াতে তার দেবর নববধূকে নিয়ে বাড়ি থেকে চলে যান।
প্রতিবেশী রবিউল ইসলামের ভাষ্য, বৃহস্পতিবার দুপুরে ওমর ফারুক নববধূকে নিয়ে বাড়িতে আসেন। তখন বাড়িতে আনন্দঘন পরিবেশ ছিল। কিন্তু রাতেই এক নারী এসে ফারুকের সঙ্গে প্রেমের সম্পর্ক এবং তার গর্ভে ফারুকের সন্তান রয়েছে বলে দাবি করেন। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। তিনি বলেন, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর ফারুক তার বাবা ও নববধূকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান। এরপর থেকে বাড়িতে ফারুক ও তার বাবাকে পাওয়া যায়নি।
একটি বিয়েকে কেন্দ্র করে এমন অভিযোগ সামনে আসায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। তবে তরুণীর অভিযোগের সত্যতা, গর্ভের সন্তানের পিতৃত্ত এবং ফারুকের বক্তব্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, ওই নারীর অভিযোগ অনুযায়ী, পুরো ঘটনাটি ময়মনসিংহ শহরের একটি ভাড়া বাসায় ঘটেছে। যেহেতু ঘটনাস্থল ময়মনসিংহ সদর এলাকায়, তাই ভুক্তভোগীকে সেখানেই আইনি ব্যবস্থা নিতে হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category