• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

বিশ্বকাপের আগে জোড়া গোলে বার্তা দিলেন লিওনেল মেসি

Reporter Name / ১৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস: বিশ্বকাপ শুরুর আগে দুর্দান্ত ছন্দে রয়েছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে টানা তিন ম্যাচে গোল করার ধারাবাহিকতায় এবার জোড়া গোল করেছেন আর্জেন্টাইন এই তারকা। হ্যাটট্রিকের খুব কাছাকাছিও পৌঁছেছিলেন তিনি, তবে শেষ মুহূর্তের একটি গোল আত্মঘাতী হিসেবে গণ্য হওয়ায় সেটি আর হয়নি।
মেজর লিগ সকারে (এমএলএস) বৃহস্পতিবার (১৪ মে) ভোরে সিনসিনাটিকে ৫–৩ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ম্যাচে দুই গোল করার পাশাপাশি আরও দুটি গোলে সরাসরি অবদান রাখেন মেসি। বিশ্বকাপের আগে তার এমন ফর্ম স্বস্তি দেবে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিকে। আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ, যার আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।
সিনসিনাটির মাঠে ম্যাচের ২৪ মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। তবে বিরতির আগেই ম্যাচে ফিরে আসে স্বাগতিকরা এবং ৪৯ মিনিটের মধ্যে ২–১ ব্যবধানে এগিয়ে যায়। ৫৫ মিনিটে দারুণ ফিনিশিংয়ে আবারও ম্যাচে সমতা ফেরান মেসি। এরপর ৬৪ মিনিটে আবার পিছিয়ে পড়ে মায়ামি। কিন্তু শেষদিকে দলের আক্রমণে বড় ভূমিকা রাখেন আর্জেন্টাইন অধিনায়ক।
৭৯ মিনিটে মেসির পাস থেকে গোল করেন মাতেও সিলভেত্তি। এরপর ৮৪ মিনিটে গোলরক্ষকের ভুলে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন গেরমান বেরতেরামে। ম্যাচের ৮৯ মিনিটে মেসির নেওয়া শট পোস্টে লেগে গোলরক্ষকের গায়ে স্পর্শ করে জালে জড়ায়। পরে সেটিকে আত্মঘাতী গোল হিসেবে ধরা হলেও শুরুতে সেটি মেসির গোল হিসেবেই দেখানো হয়েছিল। সব মিলিয়ে ইন্টার মায়ামির হয়ে সর্বশেষ তিন ম্যাচে মেসির গোলসংখ্যা এখন ৪। একই সময়ে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৪টি গোল। ক্যারিয়ারে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯০৯ এ। চলতি মৌসুমে ইন্টার মায়ামির হয়ে ১৪ ম্যাচে করেছেন ১২ গোল, সঙ্গে আছে ৪টি অ্যাসিস্ট। এই জয়ে এমএলএস পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। ১৩ ম্যাচে তাদের সংগ্রহ ২৫ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা ন্যাশভিল এসসির পয়েন্ট ২৭।
ম্যাচ শেষে ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে মেসি লিখেছেন, ‘প্রতিপক্ষের মাঠে আরেকটি গুরুত্বপূর্ণ জয়।’ আগামী ১৮ মে বাংলাদেশ সময় ভোর ৪টায় পোর্টল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category